আইপিএলে খেলবেন না ওকস

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২০, ১২:০১আপডেট : ০৭ মার্চ ২০২০, ১২:০৩

ক্রিস ওকসের খেলার কথা ছিল দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্রিকেটবিশ্বের অনেক বড় খেলোয়াড়ই সুযোগ পান না আইপিএলে। কিন্তু ক্রিস ওকস সুযোগ পেয়েও সরে দাঁড়ালেন! এবারের ‍আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও ইংলিশ পেসার সরে দাঁড়ানোর খবর দিয়েছে ক্রিকইনফো

গত ডিসেম্বরের নিলামে ১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনেছিল দিল্লি। ২০১৮ সালের আগস্টের পর কোনও টি-টোয়েন্টি না খেলেও তার দল পাওয়াটা ছিল বিস্ময়কর। আন্তর্জাতিক ক্রিকেট ধরলে ইংল্যান্ডের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তিনি খেলেছেন আরও আগে, ২০১৫ সালের নভেম্বরে। এরপরও দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং তাকে দলে টেনে নেন।

যদিও ২৯ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে খেলবেন না তিনি। ক্রিকইনফোর খবর, দিল্লি ক্যাপিটালসকে ওকস জানিয়েছেন পারিবারিক কারণে তিনি খেলতে পারবেন না। যদিও ধারণা করা হচ্ছে তার আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণটা জাতীয় দল। ইংল্যান্ডের জার্সিতে সামনের গ্রীষ্মে সতেজভাবে নামতে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার।

এবারের মৌসুমে দেশের বাইরে মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ হয়েছে ওকসের। সামনের শ্রীলঙ্কা সিরিজেও একাদশে থাকতে লড়াই করতে হবে দলের অন্য তিন পেসারের সঙ্গে। ওকস তাই আগামী গ্রীষ্মকে ‍‘টার্গেট’ বানিয়েছেন। সামনের গ্রীষ্মে ইংল্যান্ড খেলবে ছয় টেস্ট, শুরু হবে ৪ জুন ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে।

আইপিএলে দুই মৌসুম খেলেছেন ওকস। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নিয়েছিলেন ১৭ উইকেট, ইকোনমি ছিল ৮.৭৭। তবে ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হয়ে সময়টা ভালো যায়নি তার। খেলতে পেরেছিলেন মাত্র ৫ ম্যাচ, ওভার প্রতি খরচ ১০.৩৩ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম