সেপ্টেম্বরে এশিয়া কাপ বাংলাদেশে কিংবা দুবাইয়ে

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২০, ২৩:২৬আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৬:৫৪

এহসান মানি এই তো, দিনকয়েক আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় আগামী এশিয়া কাপ পাকিস্তানে হবে না। হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। বেশ জোর গলায় সৌরভের সঙ্গে দ্বিমত পোষণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছিলেন, এশিয়া কাপ কোথায় হবে এখনও সেটি ঠিক হয়নি। তা ঠিক হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভায়।
সেই এহসান মানিই আজ ইসলামাবাদে সংবাদমাধ্যমকে বলেছেন, এ বছরের শেষদিকে এশিয়া কাপ টি-২০ হবে কোনও নিরপেক্ষ ভেন্যুতেই। অর্থাৎ ইউ-টার্ন করে সৌরভের কথাই মেনে নিলেন মানি।

তবে প্রশ্ন হলো, সেই নিরপেক্ষ ভেন্যু কি সৌরভের কথামতো দুবাই? মানি যা বলেছেন, তাতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশেও এশিয়া কাপ হওয়ার সমান সম্ভাবনা রয়েছে, ‘ এখনও সিদ্ধান্ত হয়নি যে এটি দুবাইয়ে না বাংলাদেশে হবে।’ গত সপ্তাহে দুবাইয়েই এশিয়া কাপের আয়োজন নিয়ে সভায় বসার কথা ছিল এসিসির। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে গেছে। এ মাসের শেষে দুবাইয়ে সভায় বসেই এসিসি সিদ্ধান্ত নেবে বাংলাদেশে না দুবাইয়ে হবে আগামী এশিয়া কাপ।

আবর্তন অনুযায়ী টি-টোয়েন্টি সংস্করণের ২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত যে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না, সেটি জানিয়ে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ পেছনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ২০১৮ এশিয়া কাপের আয়োজক ছিল ভারত, কিন্তু পাকিস্তান ভারতে খেলতে চায়নি বলেই সেবার এশিয়া কাপ হয়েছে দুবাইয়ে।

পাকিস্তান কেন নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে অনড় নয় সেটির ব্যাখ্যায় পিসিবি প্রধান বলেছেন, ‘ এসিসির সহযোগী সদস্যদের কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা গোঁ ধরে বসে থেকে বলতে পারি না টুর্নামেন্টটা পাকিস্তানেই হবে। কারণ ভারত পাকিস্তানে খেলতে আসতে চাইবে না। বিকল্প হলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে এটির আয়োজন। তবে সেটি ঠিক করবেন এসিসির সদস্যরা।’

/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ