‘পিছু হটার লোক না মাশরাফি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ২১:৩৯আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৩৯

‘পিছু হটার লোক না মাশরাফি’ অধিনায়ক মাশরাফি-অধ্যায় শেষ হলেও পেসার মাশরাফির অধ্যায় শেষ হয়নি। জাতীয় দলের জার্সিতে আরও কিছুদিন খেলে যাওয়ার স্বপ্ন মাশরাফির চোখে। সেই চ্যালেঞ্জ নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।

৫০ ওভারের ক্রিকেট বাংলাদেশের নতুন অধিনায়ক তামিম ইকবাল। আগামী কিছুদিন তার নেতৃত্বেই বাংলাদেশ ২২ গজে লড়াই করবে। রবিবার বোর্ড সভায় বিসিবি প্রধান নাজমুল হাসান এমন ঘোষণাই দিয়েছেন।

আজ রবিবার সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই আসে অধিনায়ক মাশরাফির নাম। সদ্য সাবেক বনে যাওয়া অধিনায়ক  মাশরাফি যে পিছু হটার লোক নন, সেটা ভালো করেই জানেন বিসিবি সভাপতি। পেসার মাশরাফি এই চ্যালেঞ্জ জিততে কতটা মরিয়া থাকবেন সেটা তিনি। কিন্তু আগের মতো এবারও বলেছেন মাশরাফিকে খেলতে হলে অন্য ক্রিকেটারদের সঙ্গে প্রতিযোগিতা করেই আসতে হবে, ‘খেলোয়াড়ের কখনো ফর্ম থাকে, কখনো থাকে না। এখানে বয়স ফ্যাক্টর। ও(মাশরাফি) খেলার মধ্যে থাকতে চাইলে অবশ্যই খেলবে পারবে। কিন্তু অন্য খেলোয়াড়দের মতো তাকেও প্রতিযোগিতা করেই আসতে হবে। মাশরাফি কিন্তু অসম্ভব জেদি। সে পিছু হটার লোক নয়। ওকে (মাশরাফি) আবার জাতীয় দলে খেলতে দেখলে আমি অবাক হবো না। কিছুদিন পর দেখবেন সেরা বোলার হিসেবে ঢুকে পড়ছে! তবে আমি আশ্চর্য হবো না।’

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে গিয়ে মাশরাফি  বলেছিলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলা চালিয়ে যাবো আমি। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবো। আজ সকালেই এ সিদ্ধান্ত নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকেই এমন সিদ্ধান্ত আমার।’

২০১৪ সালে দ্বিতীয় দফায় নেতৃত্ব পাওয়ার পর দলকে আমুল বদলে দেন মাশরাফি। তার নেতৃত্বে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফল পায় বাংলাদেশ। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে হারের বৃত্ত ভাঙে বাংলাদেশ। বাংলাদেশের সফল এই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ দল ৮৮ ম্যাচ ৫০টিতে জিতেছে। এমন সাফল্যের পেছনে মাশরাফির ভূমিকাকে বড় করেই দেখছেন বিসিবি সভাপতি, ‘মাশরাফিকে ২০১৪ সালে যখন অধিনায়ক করা হয়, তখন ও দলেই ছিল না। দলের বাইরে থেকে একজনকে এনে অধিনায়ক করার একটি বিশেষ কারণ ছিল। তার (মাশরাফির) ওপর আস্থা ছিল, বিশ্বাস ছিল বলেই তাকে অধিনায়ক করা হয়েছিল। সে এই দায়িত্বটা দারুণভাবে পালন করেছে। গত ৬ বছরে যত সাফল্য এসেছে, সেটা তাকে ছাড়া কখনও সম্ভব হতো না।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম