ছক্কা মেরেই মুশফিক আউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ১৯:১৪আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:২২

মুশফিকুর রহিম মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। স্কোর ১৭ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান।

একে ফ্রি-হিট, এর ওপর বাড়তি পাওনা হিসেবে ক্রিস পোফু দিলেন ফুলটস ডেলিভারি। মুশফিকুর রহিম সুযোগটা নষ্ট করেননি, লং লেগ দিয়ে মারেন বিশাল ছক্কায়। কিন্তু পরের বলেই দেখলেন মুদ্রার উল্টোপিঠ। মুশফিক ‍আউট হয়ে গেলেন ৮ বলে ১৭ রান করে।

সিলেটের তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে ছিলেন মুশফিক। টি-টোয়েন্টি দিয়ে আবার মাঠে ফিরে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন তিনি। যদিও ইনিংস বড় করতে পারেননি। ছক্কা মারার পরের বলেই ‍আউট হয়ে গেছেন। মিড-অনে বৃত্তের ভেতর সহজ ক্যাচ দিয়েছেন শন উইলিয়ামসকে।

ঝড় তুলে লিটনের বিদায়

ওয়ানডেতেই দেখেছিলেন তার আগ্রাসী ব্যাটিংয়ের নমুনা। টি-টোয়েন্টিতে আরও চওড়া হলো লিটনের ব্যাট। জিম্বাবুইয়ান বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক শট খেলে গেলেন। মাত্র ৩১ বলে ফিফটি পূরণ করা এই ওপেনার অবশেষে থামলেন।

৫৯ রান করে আউট হয়ে গেছেন লিটন। সিকান্দার রাজার বলে এলবিডাব্লিউ হয়ে ফেরার আগে ৩৯ বলের ইনিংসটি তিনি সাজান ৫ চার ও ৩ ছয়ে।

তামিমের বিদায়ের পর লিটনের ফিফটি

আবারও ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পেলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের রেকর্ড জুটি গড়া তামিম-লিটন টি-টোয়েন্টিতেও দেখালেন চমক। ৯২ রানের শক্ত ভিতের পর অবশেষে বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে তামিমের বিদায়ে।

ওয়েসলি মাদেভেরে জিম্বাবুয়েকে এনে দিলেন প্রথম উইকেট। এই স্পিনারের বল ডাউন দ্য উইকেটে খেলতে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে ঠিকমতো না লাগায় উঁচুতে উঠে যায় বল, সহজ ক্যাচ নিতে কোনও অসুবিধাই হয়নি শন উইলিয়ামসের। যাওয়ার আগে ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় তামিম খেলে যান ৪১ রানের ইনিংস।

তার আউটের পরপরই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি পূরণ করেছেন লিটন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা লিটন ৩১ বলে করেন হাফসেঞ্চুরি।

তামিম-লিটনের ব্যাটে দুর্দান্ত বাংলাদেশ

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দুর্দান্ত লিটন দাস। মিরপুরের প্রথম ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেছেন এই ওপেনার। তামিম ইকবালের শুরুটা মন্থর হলেও সময় গড়ানোর সঙ্গে তিনিও হয়ে উঠেছেন আক্রমণাত্মক। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে ৫.২ ওভারেই ৫০ ছাড়িয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ (সোমবার)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

টস করতে নেমেছিলেন দুই অধিনায়ক মাহমুদউল্লাহ ও শন উইলিয়ামস। জিম্বাবুয়ে অধিনায়ক উইলিয়ামস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, তারও ইচ্ছা ছিল বোলিং নেওয়ার।

এর আগে দক্ষিণ আফ্রিকান দলটির বিপক্ষে একমাত্র টেস্ট জেতার পর বাংলাদেশ তাদের হোয়াইটওয়াশ করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ক্রেগ আর্ভিন, তিনাশে কুমুনুকাম্বে, ওয়েলসি মাদেভেরে, ক্রিস পোফু, রিচমন্ড মুটুম্বামি, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুটোমবোজি, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম