রুদ্ধশ্বাস ম্যাচে বরিশালের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৫, ২২:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৬

hsr ঢাকার ডায়নামাইটের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে বরিশাল বুলস। ঢাকার দেওয়া দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫৯ রানে ছয় উইকেট হারালেও শেষ পর্যন্ত রায়াদ এমরিটের ২৮ বলে ৫৪ রানের ওপর ভর করে ১৯.৪ ওভারে ম্যাচ জিতে নেয় বরিশাল।
শেষ দুই ওভারে বরিশালের প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভারে ১০ রান সংগ্রহ করে বরিশাল। ২০ তম ওভারের প্রথম বলে চার হাঁকান এমরিট। এরপরের দুই বলে দুটি সিঙ্গেল। ১৯.৪ ওভারে মোহাম্মদ ইরফানের বলে চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এমরিট।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার মেহেদি মারুফ। ঢাকার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন। দুটি উইকেট নিয়েছেন নাবিল আহমেদ।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে ঢাকা। দলের সবাই কম-বেশি রান করেছেন। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩০ রান করেন মোসাদ্দেক হোসেন। এছাড়া পাক ওপেনার মোহাম্মদ হাফিজ ২৫, ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট ২২, ফরহাদ রেজা ১৯, নাসির হোসেন ১৪, সৈকত আলী ১৩ রান করেন।
বরিশাল বুলসের হয়ে নিখিল দত্ত সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া রায়াদ এমরিট দুটি, সোহাগ গাজী নেন একটি করে উইকেট।
নিয়মরক্ষার ম্যাচ বলেই বরিশাল-ঢাকার লড়াইয়ে নেই দলের দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল, ঢাকার কুমার সাঙ্গাকারা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম