তামিম-লিটনের ওপেনিংয়ে নতুন রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২১:৫৬আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১০

তামিম ইকবাল ও লিটন দাস মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড ভাঙলেন তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে তাদের আগের রেকর্ডটি ছিল ৭৪ রানের। আজ (সোমবার) সেটিকে ছাড়িয়ে দুজন গড়েন ৯২ রানের জুটি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে তামিম-লিটন-সৌম্যর বিস্ফোরক ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ (২০০) সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় লিটন ৫৯ রানের ইনিংসটি সাজিয়েছেন। জুটির সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে ওয়েসলি মাদেভেরেকে উড়িয়ে মারতে গিয়ে তামিম ৪১ রানে আউট হন। ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় বাঁহাতি ওপেনার সাজান তার ইনিংসটি।

তিনি আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে ৯২ রান করে ভাঙেন নিজেদের আগের রেকর্ডটি। আগের ৭৪ রানের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৮ সালে। পাওয়ার প্লে’তে প্রায় ১০ করে রান তুলেছেন তামিম-লিটন। ৬ ওভারে এসেছে ৫৯ রান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক