সৌম্যও বুঝতে পারছেন বিয়ে বদলে দিচ্ছে তাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২৩:১৭আপডেট : ০৯ মার্চ ২০২০, ২৩:১৭

স্ত্রী প্রিয়ন্তির সঙ্গে সৌম্য আগের চেয়ে অনেক পরিণত লিটন দাস। বিয়ে করে বঙ্গবন্ধু বিপিএল খেলতে নেমেছিলেন তিনি। বিপিএলের ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ‘স্থির’ লিটনকে পাওয়া যাচ্ছে। যিনি ইনিংস বড় করতে পারতেন না, সেই তিনি যুগল-জীবনে প্রবেশ করে আমূল বদলে গেছেন। দুটি ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও লিটনের ব্যাটে রানের ফোয়ারা। সতীর্থ লিটনের মতো সৌম্যও অনেকদিন পর মাঠে নেমে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। তাও আবার বিয়ের পর প্রথম ম্যাচেই!

বিপিএলে ৪৮ বলে ৭৫ রানের পর লিটন যেমন বলেছিলেন, ‘আসলে অনেক সময় নিজের মাথাটা বদলে ফেলতে হয়। বিয়ের পর মাথা খুলেছে। আগে বেশি আগ্রাসী ছিলাম। সংসার জীবনে যাওয়ার পর স্থির হয়েছি। বুঝতে শিখেছি। বিয়েটা আমার জন্য সৌভাগ্যেরও হতে পারে।’

লিটনের মতো সৌম্যও বিয়ের পর বদলে গেলেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়ন্টির পর কথাটা বললে ভুল হবে না। ৩২ বলে ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬২ রান করে হয়েছেন ম্যাচসেরা। এই সাফল্যের পেছনে বিয়ে কিনা, সেটা সরাসরি না বললেও সংবাদ সম্মেলনে তার ইঙ্গিত তেমনই, ‘কদিনই হলো মাত্র। বিয়ের পরে একটা ম্যাচ খেললাম। পরিবর্তন হবে বোঝা যাচ্ছে।’

গত ২৬ ফেব্রুয়ারি সৌম্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজা। নতুন জীবনে প্রবেশের গুরুত্বপূর্ণ এই কয়েকটি দিন ছিলেন ক্রিকেটের বাইরে। বিয়ের কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের সঙ্গে দুটি ওয়ানডেও খেলতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। শেষ ওয়ানডে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি তার। আজ ফিরেই দেখালেন তার ব্যাটিং ঝলক।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম