টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্রামে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৭:৩৩আপডেট : ১১ মার্চ ২০২০, ১৭:৫৭

তামিম ইকবাল সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টি-টোয়েন্টি বড় ব্যবধানে জেতায় আজ (বুধবার) সিরিজ জয়ের সঙ্গে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত স্বাগতিকদের।

এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। আর বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। সব মিলিয়ে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচে ৪১ রান করা তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম। ৩ উইকেট পাওয়া আমিনুল ইসলামের জায়গায় ঢুকেছেন অভিষিক্ত হাসান মাহমুদ। আর শফিউল ইসলামের জায়গায় ফিরেছেন আল-আমিন হোসেন।

সৌম্য সরকার ও লিটন দাসের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে ২০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। পরে ‍বোলারদের চমৎকার বোলিংয়ে মাহমুদউল্লাহরা পায় ৪৮ রানের জয়।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম