এই সাফল্যকে ছোট করে দেখেন না মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২২:৪৩আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:৪৪

মাহমুদউল্লাহ জিতলে বাহবা নেই, হারলেই সমালোচনার বিষকাঁটা।  জিম্বাবুয়ের বিপক্ষে গত কয়েক বছর এটাই যেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আসল চেহারা! বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান সিরিজ- ব্যর্থতার মিছিলটা লম্বাই হচ্ছিল বাংলাদেশের। এর মধ্যে ‘দুর্বল’ জিম্বাবুয়েকে পেয়ে জ্বলে উঠবে বাংলাদেশের ক্রিকেটাররা, এটা প্রত্যাশিতই ছিল সমর্থকদের কাছে।

বাস্তবেও তাই হয়েছে, প্রথমবারের মতো জিম্বাবুয়েকে তিন সংস্করণের ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এমন পারফরম্যান্সের পরও মাহমুদউল্লাহরা বাহবা কিন্তু পাচ্ছেন না।

অথচ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। ওই ম্যাচে হারের পর তীব্র সমালোচনা জুটেছে মাহমুদউল্লাহদের। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার মেনে নিতে পারেনি ক্রিকেট-ভক্তরা। তারাই আবার জিম্বাবুয়ের বিপক্ষে এই জয়কে স্বাভাবিক জয় হিসেবেই দেখছে।

সদ্য শেষ হওয়া সিরিজে একটি ছাড়া সবগুলো ম্যাচেই দাপটে জিতেছে বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় একদিনের ম্যাচটিতে একটুর জন্য হার এড়াতে পেরেছে মাশরাফির দল। ওই ম্যাচে আল আমিনের করা শেষ ওভারের একটি বল ‘নো’ হতে পারত। আম্পায়ার সেটিকে ‘নো’ ডাকলে বাংলাদেশ জিম্বাবুয়েকে তিন সংস্করেই ধবলধোলাই করতে পারে কি না সংশয় থেকে যায় । জিম্বাবুয়ে ওই ম্যাচটি কেন অতটা কাছাকাছি নিয়ে যেতে পারলো সে নিয়েও মাশরাফি-তামিমদের সমালোচনা হয় বৈকি!

মাহমুদউল্লাহর অবশ্য স্পষ্ট কথা। আন্তর্জাতিক ম্যাচ মানেই কঠিন, এখানে ছোট কিংবা বড় দল বলে কিছু নেই, ‘ক্রিকেটে উত্থান-পতন থাকবেই। জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যকে ছোট করে দেখা উচিত না। ছোট দল বা বড় দল, এমনভাবে আন্তর্জাতিক অঙ্গনে চিন্তা করা উচিত না। নির্দিষ্ট দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে। ভালো ক্রিকেট খেলেছি, এটাই আমাদের মেনে নেওয়া উচিত।’

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ আগামী মে মাসে। আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডে ও আয়ারল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের আগ্রাসী মনোভাবটা ওই সিরিজেও নিয়ে যেতে চান মাহমুদউল্লাহ, ‘এই সিরিজের মতো পরবর্তী সিরিজগুলোতেও আমাদের আধিপত্য বিস্তার করে খেলতে হবে। হয়তো আজ ফল পক্ষে এসেছে, কাল আসবে না। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যেন আমরা আমাদের সেরাটা দিতে পারি। বড় দলের সঙ্গে খেললেও আমাদের সেটা ধরে রাখতে হবে। সামনে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ আছে। ওই দলের সঙ্গেও আমরা এমন পারফরম্যান্স প্রত্যাশা করি। এটাই আমাদের মান। এর নিচে নামা উচিত হবে না।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম