ভেন্যু পাল্টালেও ১৫ মার্চই শুরু ঢাকা লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৩:৪৯আপডেট : ১২ মার্চ ২০২০, ১৩:৫৩

ভেন্যু পাল্টালেও ১৫ মার্চই শুরু ঢাকা লিগ করোনাভাইরাসের প্রভাবে শঙ্কা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ পিছিয়ে যাওয়ার। যদিও নির্ধারিত ১৫ মার্চ থেকেই শুরু হচ্ছে ক্লাব ক্রিকেটের জমজমাট এই প্রতিযোগিতা। অবশ্য পাল্টে গেছে ভেন্যু। চট্টগ্রাম ও কক্সবাজারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাতেই হবে খেলা।

আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। প্রথম ৫ রাউন্ডের সূচি চূড়ান্ত করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ছাড়াও বিকেএসপির দুই মাঠে হবে এবারের ঢাকা লিগ। প্রতি রাউন্ডে একটি ভেন্যুতে দুটি করে ম্যাচ হবে। এছাড়া প্রতি রাউন্ড শেষে একদিন করে বিরতি দিয়ে শুরু হবে পরের রাউন্ড।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগটি ১২ দলের। এর মধ্যে নতুন দুই ক্লাব ওল্ড ডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব এসেছে প্রথম বিভাগ থেকে। বাকি ১০ ক্লাব হচ্ছে- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও ব্রাদার্স ইউনিয়ন।

রবিবার প্রথম রাউন্ডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।  বিকেএসপির চার নম্বর মাঠে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস। ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন।

২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ঢাকার বাইরে ঢাকা লিগ আয়োজেনের সিদ্ধান্ত নিয়েছিল সিসিডিএম। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটি ফিরিয়ে আনা হয়েছে ঢাকায়।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক