বিকেএসপির মিলনমেলায় গিয়ে আপ্লুত মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ২০:৪৮আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:৫৩

বিকেএসপির মিলনমেলায় গিয়ে আপ্লুত মুশফিক দেশের ক্রীড়াতারকা গড়ে ওঠার আঁতুড় ঘড় বিকেএসপি। সেই বিকেএসপিরই ছাত্র মুশফিকুর রহিম অনেক বছর ধরেই দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যান। শুক্রবার তার ২০০০ সালের ব্যাচের মিলনমেলা বসেছিল সাভারের বিকেএসপিতে। সেই মিলনমেলায় অংশ নিয়ে আপ্লুত হয়ে পড়েন মুশফিক।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুশফিক নিজে। কখন, কাকে বক্তব্যের জন্য মঞ্চে ডাকতে হবে, কাকে সম্মাননা ক্রেস্ট দিতে হবে, সবকিছু হয়েছে তারই নির্দেশনায়। মঞ্চে উঠে যখন মাইক হাতে নেন, পুরনো দিনের স্মৃতিগুলো ভর করে তার কণ্ঠে। শিক্ষক-কোচদের কথা স্মরণ করেন কৃতজ্ঞতার সঙ্গে, ‘আমরা অনেক ভাগ্যবান যে আপনাদের মতো স্যার, ম্যাডাম, কোচদের পেয়েছি। বিকেএসপির ৬টা বছর ছিল আমাদের স্বর্ণযুগ। এখন বিকেএসপির অবকাঠামো কিছু পাল্টেছে।’

বিকেএসপির মিলনমেলায় গিয়ে আপ্লুত মুশফিক শিক্ষকদের হাতের মার যে মুশফিকের জীবনে উন্নতির সোপান হয়েছে, সেকথাও অকপটে স্বীকার করেছেন তিনি, ‘নাজমুল স্যারের বেতের বাড়ি, হাসনা ম্যাডামের বেতের বাড়ি, মতি স্যারের ওই থাপ্পড় না খেলে, আমি এতদূর আসতে পারতাম না। ওনার থাপ্পড় আমার মতো অনেকেই খেয়েছেন বলে মানুষ হতে পেরেছি। আমরা মানি, আপনারা আমাদের পালক বাবা-মা। আপনারা সেভাবেই আমাদের দেখেছেন। আমাদের জন্য দোয়া করবেন।'

বিকেএসপির মিলনমেলায় গিয়ে আপ্লুত মুশফিক বিকেএসপি থেকে মুশফিকদের ব্যাচ থেকে আরও অনেকেই বের হয়েছেন, যারা এখন প্রতিষ্ঠিত। যাদের গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা বিকেএসপির শিক্ষকদের। মুশফিক তাদের অবদানকে দেখেন বড় করে, ‘এই ব্যাচ থেকে যারা বের হয়েছি, তাদের অনেকে এখন ভালো জায়গায় খেলছে। এজন্য সবচেয়ে বড় অবদান শিক্ষক ও স্টাফদের। যে কয়েক বছর এখানে ছিলাম, বন্ধুদের অবদানও কম নয়। তাদের সঙ্গে দেখা করতে পেরে, একসঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগছে।’

বিকেএসপির মিলনমেলায় গিয়ে আপ্লুত মুশফিক নিজের শিক্ষাজীবনের পুরোনো ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গেও সময় কাটিয়েছেন মুশফিক। এসময় সেলফি আর অটোগ্রাফ শিকারিদের কবলে পড়তে হয় তাকে। অবশ্য কাউকেই নিরাশ করেননি। শুক্রবার জুমার নামাজ শেষে মধ্যাহ্ন ভোজেও মুশফিক রহিম সবার খোঁজখবর নিয়েছেন।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম