অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১১:৪১আপডেট : ১৪ মার্চ ২০২০, ১১:৪৩

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ বাতিল সিডনির দর্শকশূন্য মাঠে হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচও ফাঁকা গ্যালারিতে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে সেটাও ভেস্তে গেল। বাতিলই হয়ে গেছে তাসমান পাড়ের দুই দেশের ওয়ানডে সিরিজ।

করোনার কারণে রবিবার থেকে নিজেদের সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। তাই অবিলম্বে দেশে ফিরে যেতে হচ্ছে কেন উইলিয়ামসনদের। বাতিল করা হয়েছে সিডনি ও হোবার্টে চ্যাপেল-হ্যাডলি সিরিজের বাকি দুই ওয়ানডে। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ওয়ানডে শেষে নিউজিল্যান্ডে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টির খেলার সূচি ছিল। ২৪ মার্চ থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে।

গোটা বিশ্বে মারাত্মকভাবে প্রভাব ফেলা করোনা আতঙ্কে এবারের অস্ট্রেলিয়ান সামার শেষটা হলো এভাবেই। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ডের আশা ভবিষ্যতে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটি সিরিজই আবার আয়োজন করতে পারবে তারা।

অস্ট্রেলিয়ার থেকে দেশে ফিরতে যাওয়া নিউজিল্যান্ডের সব খেলোয়াড়কে বাধ্যতামূলক ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে যেতে হবে। আজ (শনিবার) অস্ট্রেলিয়ান সময় সন্ধ্যায় দেশের উদ্দেশে বিমানে চড়বে কিউইরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকশূন্য মাঠে প্রথম ওয়ানডে খেলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বাতিল হয়ে গেল সিরিজ। ঘরের মাঠে ফাঁকা গ্যালারি থাকলেও অস্ট্রেলিয়া পায় দাপুটে জয়। মিচেল মার্শের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচটি অ্যারন ফিঞ্চরা জিতে নেয় ৭১ রানে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক