যুব বিশ্বকাপজয়ী মাহমুদুল-অভিষেক-রাকিবুলে ওল্ডডিওএইচএসের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৮:৫০আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৮:৫২

ম্যাচসেরা অভিষেক দাস ওল্ডডিওএইচএস যুব বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটার অভিষেক দাস, মাহমুদুল হাসান ও রাকিবুল হাসানকে নিয়ে একাদশ সাজিয়েছিল। এর মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক দাস প্রথম ম্যাচ খেলতে নেমেই আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে ১৪ রান করার পর বল হাতে ৪ উইকেট তুলে ম্যাচ সেরার পুরষ্কার পান অভিষেক।

একটা সময়ে দাপটের সঙ্গে প্রিমিয়ার ক্রিকেট খেলেছে ওল্ডডিওএইচএস।  সেসব এখন স্মৃতি। খালেদ মাহমুদ, আকরাম খান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা দলকে কয়েকবার চ্যাম্পিয়নও করেছিলেন। কিন্তু কালের আবর্তে দলটি এখন তলানিতে। তবে চলতি মৌসুমে প্রথম বিভাগ থেকে আবারও প্রিমিয়ারে উত্তীর্ণ হয়েছে ওল্ডডিওএইচএস। রবিবার লিজেন্ড অব রূপগঞ্জকে ২৫  রানে হারিয়ে লিগের প্রথম ম্যাচে জয়ও পেলো ওল্ডডিওেএইচএস।  এ জয়ে যুব বিশ্বকাপজয়ী তিন খেলোয়াড় মাহমুদুল-রাকিবুল-অভিষেকের ভূমিকা্টাই বেশি।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৪৯ ওভারে ১০ উইকেটে ২৩০ রান করে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি। আনিসুল ইসলাম ও রাকিন আহমেদের ১০৬ রানের জুটিতে বড় রানের দিকেই এগিয়ে যাচ্ছিল দলটি।

তবে লেট অর্ডারের বিপর্যয়ে ২৩০ রানের সাদামাটা সংগ্রহ নিয়েই খুশি থাকতে হয় ওল্ডডিওএইচএসকে। যুব বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান ৩৫ বলে ৩৫ রান করেছেন। অভিষেক দাস করেছন ১৪ রান ও রাকিবুল হাসান ১।

২৩১ রানের জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ২০৫ রান তুলতেই অলআউট হয় লিজেন্ড অব রূপগঞ্জ। ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস।  সানজামুল ইসলাম ৪০ ও সোহাগ গাজী করেছেন ৩২ রান।

ব্যাটিংয়ে ব্যর্থ অভিষেক ও রাকিবুল বোলিংয়ে ছিলেন উজ্জ্বল।  ৯ ওভারে ৪৪ রান দিয়ে অভিষেক তুলে নিয়েছেন ৪ উইকেট। আর বাঁহাতি স্পিনার রাকিবুল ২ উইকেট নিয়েছেন ২৮ রানে।

ফতুল্লায় দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শুভসূচনা করেছে প্রাইম দোলেশ্বর। আগে ব্যাটিং করা তাইবুর রহমানের সেঞ্চুরিতে (১১০) সাত উইকেটে ২৩৮ রান করে প্রাইম দোলেশ্বর।

জবাবে ৪৯.৪ ওভারে ২৩০ রান করতেই থমকে যায় ব্রাদার্স ইউনিয়ন। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর জুনায়েদ সিদ্দিক ও তুষার ইমরানের ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে তার। তুষার ইমরান আউট হন ৫১ রান। ফিফটি থেকে ৩ রান দূরে ডানহাতি পেসার রেজাউল রহমানের বলে এলবিডাব্লিউ হন জুনায়েদ। রেজাউল ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট, দলের জয়ে তার ভূমিকাটাই বড়।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক