যেভাবে মোহামেডান থেকে আবাহনী-ভক্ত মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ২০:১৩আপডেট : ১৫ মার্চ ২০২০, ২০:১৩

ম্যাচসেরা মুশফিকুর রহিম প্রথমবারের মতো মুশফিকুর রহিম খেলছেন আবাহনীর জার্সিতে। প্রথমবার বলেই একটু নার্ভাস ছিলেন। কিছুটা ভয় ও রোমাঞ্চ কাজ করছিল। তবে ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে অভিষেকটা রাঙিয়ে নিয়েছেন।

২০০৫ সাল থেকে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন মুশফিক। কিন্তু লম্বা এই সময়ে কখনও আবাহনীতে খেলা হয়নি। এবার প্রথমবারের মতো আকাশি-নীল জার্সি পরে ২২ গজে নেমেছেন। খেলেছেন ম্যাচ জয়ী ১২৭ রানের ইনিংস। ম্যাচ শেষে মোহামেডান সমর্থক থেকে আবাহনী সমর্থক হওয়ার গল্পটাও শোনালেন মুশফিক।
মোহামেডান, লিজেন্ড অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্সসহ নামিদামী অনেক ক্লাবেই খেলেছেন মুশফিক। কিন্তু খেলা হয়নি আবাহনীতে। এবার আবাহনীতে আসতে পেরে উচ্ছ্বসিত মুশফিক ভুগছিলেন স্নায়ুচাপে, ‘ সত্যি বলতে একটু নার্ভাস ছিলাম। আবাহনী সব সময় চ্যাম্পিয়ন দল গড়ে। লিগে সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। সব মিলিয়ে কিছুটা চাপ ছিল। তবে মোসাদ্দেক ও সাইফউদ্দিন আমার চাপ কমিয়ে দিয়েছে।’
শৈশবে মোহামেডানের পাঁড়ভক্ত হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আবাহনীর ভক্ত হয়ে ওঠেন মুশফিক। বিকেএসপিতে থাকতেই আবাহনী-মোহামেডানের নানা গল্প শুনে বড় হওয়া মুশফিক স্মৃতির ভেলায় চেপে চলে যান পেছনে, ‘সত্যি বলতে ছোটবেলায় মোহামেডানের সাপোর্টারই ছিলাম। যখন দেখলাম আবাহনী সব সময় সেরা দল বানায় সে ক্রিকেটে হোক আর ফুটবলে এবং চ্যাম্পিয়ন হয়, তখন থেকেই আবাহনীর প্রতি আমার দুর্বলতা বাড়ে। সাপোর্টার হিসেবে চ্যাম্পিয়ন দলকেই বাছাই করতে চাইবে সবাই। সেদিক দিয়ে আমিও আবাহনীর সাপোর্টার হয়ে গেলাম। ’
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই উত্তেজনা। এখন আর সেই দিন নেই। এসব মনে করে হতাশা বাড়ে মুশফিকের, ‘আবাহনী-মোহামেডানের অনেক গল্প শুনে বড় হয়েছি। দুই দলের কেউ হেরে গেলে সমর্থকদের কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে পারতেন না। আমাদের সেরকম ক্রেজ দেখার সৌভাগ্য হয়নি। হয়তো দর্শকেরা বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ দেখার কারণে প্রিমিয়ার লিগে খেলা দেখার সময় পান না।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম