মাহমুদউল্লাহ-সৌম্যদের হারিয়ে জিতলো তামিমের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ১৮:২৩আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৮:৩৫

হেরে গেছেন মাহমুদউল্লাহ-সৌম্যরা মেহেদী হাসানের ঝড়ো ব্যাটিংয়ে হারের মুখে দাঁড়িয়ে ছিল প্রাইম ব্যাংক। যদিও শেষ পর্যন্ত মোস্তাফিজ-রুবেল-অলক-নাহিদুলদের নিয়ে গড়া অভিজ্ঞ বোলিং লাইনআপেরই জয় হয়েছে। গাজী গ্রুপের বিপক্ষে তামিমের প্রাইম ব্যাংক ৯ রানের জয় দিয়ে শুরু করলে লিগ। দুই দলে জাতীয় দলের কয়েকজন তারকা থাকায় ম্যাচটি ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সদ্যই ওয়ানডে নেতৃত্ব পাওয়া তামিম অধিনায়ক হিসেবে ওয়ানডে সংস্করণের ক্রিকেটে মাঠে নেমেছেন। প্রতিপক্ষ টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক মুমিনুল ও মাহমুদউল্লাহ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংকের শুরুটা অবশ্য হতাশায় মোড়ানো ছিল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক ৩ বল খেলে ফিরে গেছেন শূন্য রানে। শুরু থেকেই নাহিদুল-হাসান মাহমুদের বলে সংগ্রাম করতে থাকা তামিমও বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে ড্রেসিংরুমে ফেরেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া বাঁহাতি নাসুম আহমেদের ঘূর্ণির ফাঁদে পড়ে নাহিদ হাসানকে ক্যাচ দিয়ে বিদান নেন বাংলাদেশের সেরা ওপেনার।

তবে তিন নম্বরে খেলে রনি তালুকদার প্রাইম ব্যাংককে খাদের কিনারা থেকে টেনে তোলেন। খেলেন সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস। ১০৪ বলে ৭ চার ও ২ ছয়ে তিনি তার ইনিংসটি সাজিয়ে মাহমুদউল্লাহর স্পিনে বোল্ড হন। জাতীয় দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ২৭ রানের বেশি করতে পারেননি। সপ্তম উইকেটে নাহিদুল (৫৩) ও নাঈম (৪৬) জুটি গড়েন অবিচ্ছিন্ন ৯৬ রানের। এই জুটি না হলে ২৫১ রান তোলা সম্ভব হতো না প্রাইম ব্যাংকের। 

৫৩ রানে ৩ উইকেট নিয়ে মাহমুদউল্লাহ গাজী গ্রুপের সেরা বোলার। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম নিয়েছেন ২ উইকেট।

২৫২ রানের জবাবে খেলেতে নেমে প্রাইম ব্যাংকের মতো গাজী গ্রুপের শুরুটাও ভালো হয়নি। জাকির হাসান ৫ রানে ফিরে যাওয়ার পর প্রত্যাশা ছিলো সৌম্য সরকারকে ঘিরে। কিন্তু  ভালো শুরুর পরও ৪৯ রানের বেশি করতে পারেননি। ৫১ বলে ৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি ডানহাতি স্পিনার নাহিদুলের বোলিংয়ে কাটা পড়ে। সৌম্যর বিদায়ের আগে অবশ্য মুমিনুল ৪২ বলে ২৮ রান করে ফিরে যান। দ্রুততম সময়ে কয়েক উইকেট হারানোর পর অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে দায়িত্ব চাপে। ধীরস্থিরভাবে খেলা মাহমুদউল্লাহ অবশ্য দলকে অথৈ সাগরে ফেলে ৩২ রানে বিদায় নেন। ততক্ষণে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে গাজী গ্রুপ। 

সাত নম্বরে নামা আকবর আলীর ঝড়ো ইনিংসে আবারো আলো  দেখে গাজী গ্রুপ। অলক কাপালির দারুণ থ্রোতে ৩ চার ১ ছক্কায় ২৮ বলে ৩১ রান করে বিদায় নেন যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক।  লেট অর্ডারে তিন ব্যাটসম্যানকে নিয়ে দারুণ সংগ্রাম করেন মেহেদী হাসান। ৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যদিও দলকে জেতাতে তিনি পারেননি। শেষ ওভারে জয়ের জন্য গাজী গ্রুপের প্রয়োজন ছিল ২১ রান। কঠিন এই কাজটি তারা পারেনি, হেরে যায় ৯ রানের ব্যবধানে।

ব্যাট হাতে ৫৩ রান করার পর বল হাতেও দলের জয়ে অবদান রাখেন প্রাইম ব্যাংকের নাহিদুল ইসলাম। ডানহাতি স্পিনার ৩০ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার। এছাড়া মোস্তাফিজ ও অলক কাপালি নিয়েছেন ২টি করে উইকেট।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম