‘ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থহীন’

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২০, ২১:২৯আপডেট : ১৭ মার্চ ২০২০, ২১:৩২

ওয়াকার ইউনুস আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও নেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। বিষয়টি হতাশ করেছে সাবেক পাকিস্তানি পেসার ওয়াকার ইউনুসকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দল পারস্পরিক সমঝোতায় ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। অর্থাৎ দুটি দলের বিপক্ষে খেলতে হবে না তাদের। এই নতুন প্রতিযোগিতায় ভারত খেলবে না পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।

২০০৭ সালের পর থেকে আর কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কূটনৈতিক ও রাজনৈতিক তিক্ততা ছাপিয়ে এই চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ ছিল তাদের। কিন্তু বৈরিতা রয়ে গেছে তাদের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাতেও।

টেস্টের উত্তেজনা দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার দারুণ উপলক্ষও হতে পারতো ভারত-পাকিস্তানের ম্যাচ। চ্যাম্পিয়নশিপে যোগ হতো নতুন মাত্রা। ওয়াকারের মতে, দুই দেশ মুখোমুখি না হলে এই প্রতিযোগিতা হতো আরও বর্ণিল।

ইউটিউব চ্যানেল ক্রিকেট ব্যাজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার বলেছেন, ‘পাকিস্তান ও ভারত সরকারের মধ্যে জটিল সম্পর্কের কথা জানি। কিন্তু আমি মনে করি চ্যাম্পিয়নশিপে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারতো আইসিসি। তাদের হস্তক্ষেপ করা উচিত ছিল ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ব্যাপারে। কারণ আমার কাছে ভারত ও পাকিস্তানের টেস্ট ম্যাচ ছাড়া এই চ্যাম্পিয়নশিপ অর্থহীন।’

পাকিস্তানের সাবেক কোচের এই আক্ষেপ যদি আইসিসি আমলে নেয়, তাও এক বছরেরও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের। ২০২১ সালের জুনে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপর নতুন চক্রে যদি দেখা মেলে ভারত-পাকিস্তান টেস্ট সূচির!

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম