স্টেইনের কাছে ডি ভিলিয়ার্সই শেষ কথা

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২০, ১২:৪৭আপডেট : ২০ মার্চ ২০২০, ১২:৫১

ডেল স্টেইন ও ডি ভিলিয়ার্স দারুণ বন্ধুও অনেকের চোখে তিনি বিস্ময়। অনেকে আবার মনে করেন ব্যাটিংয়ের ধরন পাল্টে দিয়েছেন তিনি। তাই ৩৪ বছর বয়সে যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন, ক্রিকেটবিশ্বের বেশিরভাগ মানুষই মানতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আবারও ফেরার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে তার। বলা হচ্ছে এবি ডি ভিলিয়ার্সের কথা। এই ব্যাটসম্যান ফিরবেন কিনা, সেটা সময়ই বলে দেবে। তবে ডেল স্টেইনের মনে গেঁথে আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকান এই পেসারও গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রেখে ডি ভিলিয়ার্সের সঙ্গে খেলেছেন লম্বা সময়। দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও মধুর। তাই যখন স্টেইনকে সবসময়ের প্রিয় ক্রিকেটার বাছতে বলা হলো, মুহূর্তেই বলে দিলেন ডি ভিলিয়ার্সের নাম।

২০১৮ সালে ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার জার্সি খুলে ফেললেও স্টেইন এখনও খেলছেন সাদা বলের ক্রিকেটে। দুজন একসঙ্গে কাটিয়েছেন চমৎকার সব মুহূর্ত। পছন্দের ক্রিকেটার হিসেবে সাবেক প্রোটিয়া অধিনায়কই স্টেইনের কাছে শেষ কথা, ‘এবি ডি ভিলিয়ার্স আমার প্রিয় ক্রিকেটার। ও অসাধারণ ব্যাটসম্যান এবং আমার খুব ভালো বন্ধু।’

জাতীয় দলে আবার দুই বন্ধুর একসঙ্গে খেলা হবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। তবে আইপিএল দিয়ে তারা আবারও হয়েছে সতীর্থ। ডি ভিলিয়ার্স আগে থেকেই ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২০২০ সালের প্রতিযোগিতায় এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন স্টেইন। যদিও সতীর্থ হিসেবে মাঠে নামতে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। ২৯ মার্চ এবারের আইপিএল শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে কুড়ি ওভারের প্রতিযোগিতাটি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম