সর্বোচ্চ চার লিগে খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২০, ১১:৪৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ১১:৪৯

সর্বোচ্চ চার লিগে খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল ছাড়া বিশ্বের প্রায় সব লিগের খেলেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে এখন থেকে তাদের প্রতিযোগিতা বেছে খেলতে হবে। কারণ সর্বোচ্চ চার লিগে খেলার অনুমতি মিলবে তাদের।

নতুন অনাপত্তিপত্র (এনওসি) নীতি চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন নিয়মে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব খেলোয়াড় সর্বোচ্চ চার বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন, এই চারের মধ্যে থাকছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। অর্থাৎ, ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাদ দিলে মাত্র তিন বিদেশি লিগে খেলার সুযোগ থাকছে মোহাম্মদ আমিরদের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, নতুন নীতিতে অনাপত্তিপত্রের জন্য সরাসরি আবেদন করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন বিভাগ ও জাতীয় দলের প্রধান কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের কাছে। তারা ওই খেলোয়াড়ের কাজের চাপ ও আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়াদি দেখে সিদ্ধান্ত নেবেন।
মূলত খেলোয়াড়দের কাজের চাপ কমাতেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যারা শুধু ঘরোয়া লিগে খেলেন, তাদের প্রথমে নিজ নিজ অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অপারেশন বিভাগ।
নতুন নিয়ম প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘আমরা একজন খেলোয়াড়ের কাজের চাপের সঙ্গে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার দায়িত্বকে প্রাধান্য দিচ্ছি। একই সঙ্গে তাদের বাড়তি আয় ও বিশ্বের বিভিন্ন জায়গায় খেলে দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দিচ্ছি।’

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী