ছেলের কাছে হেরে গেলেন মাশরাফি! (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১২:৪৩আপডেট : ২৮ মার্চ ২০২০, ১২:৫৭

ছেলের সঙ্গে ক্যারাম খেলে সময় কাটাচ্ছেন মাশরাফি ২২ গজে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করা মাশরাফি মুর্তজা ছেলের কাছে হেরে গেলেন ক্যারামে!

করোনাভাইরাস আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের মানুষ। সরকার দশ দিনের সাধারণ ‍ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। তাতে সাড়া দিয়ে মিরপুরে নিজ বাসায় কোয়ারেন্টিনে মাশরাফি। গৃহবন্দি থাকায় পরিবারকে বেশি সময় দিতে পারছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

কোয়ারেন্টিনের সময়টা পরিবারের সঙ্গে ভালোই কাটছে মাশরাফির। শুক্রবার রাতে ছেলে সাহেল মর্তুজাকে নিয়ে মেতেছিলেন ইনডোর গেমসে। সেখানে বাবা মাশরাফিকে ক্যারামে হারিয়ে দিয়েছে জুনিয়র মাশরাফি। বাবা-ছেলের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ছেলের সঙ্গে ক্যারাম বোর্ডে মেতে আছেন মাশরাফি। সাহেলের ছিল সাদা গুটি, মাশরাফির কালো। শুরু থেকে দারুণ খেলছিলেন মাশরাফি। বাবার সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না ছোট্ট সাহেল। এক পর্যায়ে বোর্ডে তার গুটি ছিল ৮টি, আর মাশরাফির ছিল মাত্র একটি।

এরপরই চমক শুরু সাহেলের। লাল গুটির পূর্ণ ৫ পয়েন্ট নিজের করে নিয়ে টানা সাদা গুটি পকেট করতে থাকেন জুনিয়র মাশরাফি। বিপরীতে ওই এক গুটি নিয়ে বসে থাকেন মাশরাফি। শেষ পর্যন্ত বাবাকে ওই অবস্থায় রেখেই জয় তুলে নেয় সাহেল।

ছেলের সব শট উপভোগ করতে দেখা গেছে মাশরাফিকে। রিটার্ন শটে মাশরাফির তালিও পেয়েছে সাহেল। অবশ্য ছেলেকে ‘জেতানোর’ জন্য শেষদিকে এলোমেলো মেরেছেন মাশরাফি।

কথায় আছে, ‘সন্তান জিতলেই জিতে যায় বাবারা।’ ছেলের জয়ে মাশরাফিও নিশ্চয় হেরেও জিতে গেছেন। ছেলের পারফরম্যান্সে উচ্ছ্বাসিত হয়ে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন মাশরাফি। ক্যাপশনে লিখেছেন ‘দ্রুত শিখছে’। বোঝাই যাচ্ছে, বাবা মতোই দ্রুত শেখার মানসিকতা নিয়ে বেড়ে উঠছে সাহেল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম