‘ডাকওয়ার্থ-লুইস’ পদ্ধতির লুইস মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ১১:৫১আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:০০

ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ (বাঁয়ে) ও টনি লুইস উদ্ভাবন করেছেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি খারাপ আবহাওয়ার কারণে ম্যাচের ফল নিষ্পত্তি কিংবা কোনও দলের লক্ষ্য নির্ধারণের জন্য সীমিত ওভারের ক্রিকেটে ব্যবহার করা হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি। এই পদ্ধতির অন্যতম উদ্ভাবক টনি লুইস মারা গেছেন। বুধবার রাতে ৭৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

প্রতিকূল আবহাওয়ায় ম্যাচের ফল নিষ্পত্তির জন্য গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থের সঙ্গে এই পদ্ধতি বের করেছিলেন লুইস। ১৯৯৭ সালে প্রথমবার তারা সামনে এনেছিলেন ‘ডাকওয়ার্থ-লুইস মেথড’। পরে ১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে সেটি গ্রহণ করে। ফল নিষ্পত্তির এই পদ্ধতি টিকে থাকলেও লুইস চলে গেলেন না ফেরার দেশে।


এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে ৭৮ বছর বয়সে মারা গেছেন টনি লুইস। টনি, তার সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থের সঙ্গে মিলে ১৯৯৯ সালে উদ্ভাবন করেছিলেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি।’ সঙ্গে যোগ করা হয়েছে, ‘পরে ২০১৪ সালে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নামকরণ করা গাণিতিক ফর্মুলা বৃষ্টিবিঘ্নিত সীমিত ওভারের ম্যাচে গোটা বিশ্বে ব্যবহার করা হচ্ছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম