বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৫০আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯:৫০

ইরাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানী বাগদাদের পূর্ব জায়েন এলাকায় নিজ বাড়ির সামনেই তাকে গুলি করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, কালো পোশাক ও হেলমেট পরা খাবার ডেলিভারি দেওয়া এক ব্যক্তিকে মোটর সাইকেল থেকে নেমে ওম ফাহাদের কালো এসইউভি গাড়ির দিকে যায়। পরে তিনি গাড়িতে বসা ওম ফাহাদকে গুলি করেন। এতে তার সঙ্গে থাকা আরেক নারী আহত হয়।

এক বিবৃতিতে ফাহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়েছে, তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

ওম ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। তিনি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নিচের নাচের ভিডিও শেয়ার করতেন। টিকটকে তার প্রায় ৫ লাখ অনুসারী রয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ‘শালীনতা ও জনসাধারণের নৈতিকতা’ ক্ষুণ্ন করে এমন বক্তব্য সংবলিত ভিডিও শেয়ার করার অভিযোগে সাওয়াদিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ইরাকের একটি আদালত। 

ওই সময় আপত্তিকর বিষয়বস্তুর জন্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো পর্যবেক্ষণ ও দায়ীদের শাস্তি দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছিল ইরাক সরকার। ওই কমিটিই ওম ফাহাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। তবে শুধু তিনিই নন, আরও ৫জনকেও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তারপরও সাওয়াদির কিছু ভিডিও এক লাখের বেশি ভিউ হয়েছিল।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের