করোনাভাইরাস: টেস্টিং কিট দিচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ১২:৫৭আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৩:০৩

করোনাভাইরাস: টেস্টিং কিট দিচ্ছেন সাকিব করোনাভাইরাসে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান যেহেতু নিষিদ্ধ, তাই তাদের উদ্যোগে অংশ নিতে পারেননি। তবে ব্যক্তিগত জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। করোনাভাইরাস পরীক্ষার কিট দিচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় আলাদা রয়েছেন সাকিব। স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে গেলেও ১৪ দিনের কোয়ারেন্টিনে তাকে থাকতে হচ্ছে হোটেলে। সেখান থেকেই তিনি দিয়েছেন টেস্টিং কিট দেওয়ার ঘোষণা। বাঁহাতি অলরাউন্ডারের ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর আগেও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে। এবার কনফিডেন্স গ্রুপের সঙ্গে মিলে করোনার কঠিন সময়ে টেস্টিং কিট দিতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন সাকিব, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপের সঙ্গে মিলে সাকিব আল হাসান ফাউন্ডেশন ২০ লাখ টাকার একটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিক্যাল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’

ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করে যেতে চান এই অলরাউন্ডার, ‘আমি কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

জুয়ারির প্রস্তাব পেয়ে তা গোপন করায় আইসিসি দুই বছর নিষিদ্ধ করেছে সাকিবকে, যেখানে এক বছর আছে স্থগিত নিষেধাজ্ঞা। সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকায় জাতীয় দলের সতীর্থদের দানের সঙ্গে থাকা হচ্ছে না তার। জাতীয় দল ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেট খেলা সব খেলোয়াড় এই দুঃসময়ে অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন। তাছাড়া ব্যক্তিগতভাবে সাহায্য-সহযোগিতা তো চলছেই।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম