ভারতের চেয়ে ভালো খেলেছে নিউজিল্যান্ড: মোহাম্মদ ইউসুফ

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ১৭:১৫আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৭:২০

সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে এনেছে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বিরাট কোহলিদের নিউজিল্যান্ড সফরের দুই টেস্টে হোয়াইটওয়াশ হয়ে লজ্জায় মুখ লুকাতে হয়। সফরকারীদের প্রত্যাশা বেশি থাকলেও নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে যে সব দলকেই কঠিন পরীক্ষায় সামনে পড়তে হয় নিজের অভিজ্ঞতা থেকে সেটি ভাগাভাগি করেছেন মোহাম্মদ ইউসুফ।

সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান বেশ কয়েকবার নিউজিল্যান্ডের মাটিতে খেলেছেন। তাই ভালো করেই জানেন সেখানকার কন্ডিশন ও পেস আক্রমণ বিশ্বের যে কোনও দলের জন্য চ্যালেঞ্জিং। ভারতকেও সেটা মাঠের ক্রিকেটে বুঝিয়ে দিয়েছে কিউইরা। দু্র্দান্ত পারফরম্যান্সে কোহলিরা এগিয়ে থাকলেও নিজেদের কন্ডিশনে দুই ম্যাচের সিরিজে যে কিউইরা ভালো খেলেছে, সেটা তাদের ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পরিসংখ্যানই বলে দিচ্ছে। ইউসুফও মানছেন, ভারতের চেয়ে ভালো খেলেছে নিউজিল্যান্ড।

পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ড সবসময় কঠিন প্রতিপক্ষ। ভুলে গেলে চলবে না তাদের দুর্দান্ত কয়েকজন পেসার আছে, নিজেদের কন্ডিশনে যাদের সামলানো খুব মুশকিল।’ এরপরই বললেন, ‘ভারতের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছ নিউজিল্যান্ড।’

এখন একের পর এক সিরিজ কিংবা প্রতিযোগিতা লেগেই আছে। ব্যস্ত সূচিতে ক্রিকেটাদের শরীরে ক্লান্তি ভর করছে, যে কারণে মাঝেমধ্যে ভালো খেলোয়াড়ও তার সেরাটা দিতে পারছেন না। বিষয়টি বেশ ভাবাচ্ছে ইউসুফকে, ‘মাঝেমধ্যে আমার মনে হয় এখন যে হারে খেলা হয় তাতে একজন সেরা খেলোয়াড়ও পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, একটা সময় গিয়ে অবসাদও তৈরি হচ্ছে।’

নিউজিল্যান্ড সফরে গিয়ে কোহলির মধ্যে এই সমস্যা হয়েছিল বলে মনে করেন সাবেক এই ব্যাটসম্যান, ‘অনেক বেশি খেললে যেকোনও ক্রিকেটারের এটা হতে পারে। যে কারণে আমি বিশ্বাস করি বর্তমান সময়ের ক্রিকেটে ফিটনেস হলো একজন খেলোয়াড়ের প্রধানতম বিষয়।’ সঙ্গে যোগ করলেন, ‘আমাদের সময়ে আমরা সামলে নিতে পারতাম। কিন্তু এখন আমার যেটা মনে হয়, যদি কোনও খেলোয়াড় ফিট না থাকে, তাহলে সে তার প্রতিভা অনুযায়ী পারফর্ম করতে পারবে না।’

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের