১৫ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে সিসিডিএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২০, ১৭:২০আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৭:২৪

১৫ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে সিসিডিএম প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাংলাদেশে সেভাবে শুরু হয়নি তখনও। একে একে বৈশ্বিক বা বিদেশি ঘরোয়া প্রতিযোগিতা যখন স্থগিত হচ্ছিল, বাংলাদেশের ক্রিকেটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বিসিবি।

গত ১৯ মার্চ বিসিবিতে সংক্ষিপ্ত সভা শেষে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেছিলেন, প্রতিযোগিতাটি যদি শুরু হয়ও সেটি ১৫ এপ্রিলের আগে নয়। তবে বর্তমান পরিস্থিতিতে ১৫ এপ্রিল তো বটেই, কবে শুরু হবে সেই সম্ভাবনার কথাও বলার উপায় নেই।

এরপরও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পরিস্থিতির আরও অবনতি হলে ফের ‘অনির্দিষ্টকালের জন্য’ প্রিমিয়ার লিগ বন্ধ করে দেওয়া হতে পারে।

আজ (সোমবার) তেমনটাই জানিয়েছেন সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন, ‘আমরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে দেশের যা অবস্থা তাতে করে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। তারপরও বিসিবি প্রধানের ঘোষণা অনুযায়ী আমরা ১৫ এপ্রিল ফের আরেকটি সিদ্ধান্ত দেবো। এই মুহূর্তে খেলার চেয়ে নিরাপদ থাকাটাই সবচেয়ে বেশি জরুরি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম