করোনাভাইরাস: তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান ম্যাচ চান শোয়েব

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ২০:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:২৬

করোনাভাইরাস: তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান ম্যাচ চান শোয়েব প্রতিবেশী দেশ, কিন্তু হয় না দ্বিপাক্ষিক সিরিজ। ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই উত্তেজনা ঠাসা হলেও দর্শকদের সেখার সুযোগ কোথায়! বহুদিন না দেখা সেই সিরিজই আয়োজনের প্রস্তাব দিলেন শোয়েব আখতার। করোনাভাইরাসের জন্য গঠন করা ত্রাণ তহবিল বাড়াতে দুই দেশের ক্রিকেট লড়াই বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক পাকিস্তানি পেসার।

রাজনৈতিক বৈরিতায় ২০০৭ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপেই কেবল দেখা হয় প্রতিবেশী দেশ দুটির। তবে করোনাভাইরাসের প্রভাবে কঠিন সংকটের মুহূর্তে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করছেন আখতার। মৃত্যুর মিছিলের সঙ্গে নিম্ন আয়ের ও অসহায় মানুষেরা কষ্টের জীবন পার করছেন। তাদের জন্য গঠন করা হয়েছে বিভিন্ন তহবিল। সেটি আরও বাড়াতে ভারত-পাকিস্তানের ম্যাচ চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

ইসলামাবাদ থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আখতার বলেছেন, ‘এই সংকটময় সময়ে আমি (ভারত-পাকিস্তানের) তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাব করছি। দুই দেশের কেউই এই ম্যাচ আয়োজন নিয়ে মন খারাপ করবে না। যদি বিরাট (কোহলি) সেঞ্চুরি করে, আমরা (পাকিস্তানিরা) খুশি হবো, আবার বাবর আজম সেঞ্চুরি করলে আপনারা (ভারতীয়রা) খুশি হবেন। মাঠে যাই ঘটুক, দুই দলই হবে বিজয়ী।’

মূলত তহবিল সংগ্রহের জন্যই সাবেক পেসারের এই পরিকল্পনা, ‘ভারত-পাকিস্তান ম্যাচের প্রচুর দর্শক আছে। অনেকদিন পর দুই দেশ একে অন্যের বিপক্ষে খেলবে, এতে তহবিলে যত অর্থ জমা হবে ভারত ও পাকিস্তান সরকার সমানভাবে ভাগ করে নেবে।’

কঠিন এই সময়ে সিরিজ আয়োজন সম্ভব নয়, তবে করোনার ভয়াবহতা শেষ হলে এটি করার প্রস্তাব তার, ‘এখনই হয়তো সম্ভব নয়, যখন সবকিছু ভালো হয়ে উঠবে, তখন নিরপেক্ষ ভেন্যু যেমন দুবাইতে খেলা আয়োজন করা যেতে পারে। এজন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা থাকতে পারে। কে জানে এই ম্যাচের মাধ্যমে হয়তো দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিরও উন্নতি হয়ে গেল!’

/কেআর/
সম্পর্কিত
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
সর্বশেষ খবর
নবীনদের র‍্যাগিং: জাহাঙ্গীরনগরের ২০ শিক্ষার্থীর ৬ লাখ টাকা জরিমানা
নবীনদের র‍্যাগিং: জাহাঙ্গীরনগরের ২০ শিক্ষার্থীর ৬ লাখ টাকা জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার