টেন্ডুলকার এক মাস খাবার দেবেন ৫ হাজার মানুষকে

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২০, ১৩:২৫আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৩:২৮

টেন্ডুলকার এক মাস খাবার দেবেন ৫ হাজার মানুষকে করোনাভাইরাসে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন ভীষণ বিপদে। তাদের সাহায্যে এগিয়ে এসেছেন ক্রীড়াঙ্গনের বড় তারকারা। তাদের মধ্যে অন্যতম শচীন টেন্ডুলকার। ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের করোনা তহবিলে আগেই ৫০ লাখ রুপি দান করেছিলেন। আবারও অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি। এবার ৫ হাজার মানুষকে এক মাসের খাবার দিচ্ছেন এই কিংবদন্তি।

করোনার কারণে লকডাউন চলছে ভারতে। সব বন্ধ থাকায় এবং ঘর থেকে বের হতে না পারায় নিম্ন আয়ের মানুষেরা খাবার কষ্টে ভুগছেন। তাদের জন্য আগেই সরকারের তহবিলে অর্থ দান করলেও টেন্ডুলকারের মনে হয়েছে, মানুষের জন্য তার আরও করার আছে। সেই উপলব্ধি থেকেই অলাভজনক সংগঠন ‘আপনালয়’-এর সঙ্গে যুক্ত হয়ে ৫ হাজার মানুষকে এক মাস খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টেন্ডুলকারের মহৎ এই উদ্দেশ্য নিজেদের টুইটারে জানিয়েছে ‘আপনালয়’, ‘এই লকডাউনর সময় সবচেয়ে বেশি ভুগছে যারা, তাদের সাহায্যে আপনালয়ের পাশে দাঁড়ানোর জন্য শচীন টেন্ডুলকারকে ধন্যবাদ। তিনি প্রায় ৫ হাজার মানুষের এক মাসের খাবারের দায়িত্ব নিচ্ছেন।’

শচীনের মতো আরও অনেককে এগিয়ে আসার আহ্বান সংগঠনটির, ‘এমন আরও অনেক মানুষ আছে, যাদের আপনার সাহায্য দরকার।’ তাদের এই টুইটের জবাবে টেন্ডুলকার লিখেছেন, ‘অভাবী ও দুস্থদের কঠিন সময়ে আপনারা যে কাজ করে যাচ্ছেন, তার জন্য আমার শুভকামনা থাকল।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম