মেয়েদের চ্যাম্পিয়নশিপ বাতিল, সরাসরি বিশ্বকাপে ভারত

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১১:১৩আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১১:১৫

পয়েন্ট ভাগ করে দেওয়ায় সরাসরি বিশ্বকাপে চলে গেছে ভারতের মেয়েরা গত বছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের সিরিজ। আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের ক্যালেন্ডারে প্রতিবেশী দেশ দুটির সিরিজ থাকলেও রাজনৈতিক বৈরিতায় সেটি আয়োজন করা হয়নি। এর মধ্যেই থাবা বসিয়েছে করোনাভাইরাস, যে কারণে বাতিলই করা হয়েছে চ্যাম্পিয়নশিপের বাকি লড়াই।

ভারত-পাকিস্তান নারী দলের সিরিজ যেহেতু আয়োজন করা হয়নি, তাই দুই দলের মধ্যে পয়েন্ট সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এখানেই লাভটা হয়েছে ভারতের মেয়েদের। পয়েন্ট ভাগ করে দেওয়ায় তারা সরাসরি চলে গেছে ২০২১ সালের ওয়ানডে বিশ্বকাপে।

২০১৭ থেকে ২০২০ সালের চ্যাম্পিয়নশিপ ক্যালেন্ডারে আট দেশ একে অন্যের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলেছে। ন্যুনতম তিন ম্যাচের সিরিজে পয়েন্টের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে ২০২১ সালের বিশ্বকাপে খেলা চার দল। যারা স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে সরাসরি জায়গা পেয়ে গেছে মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতায়।

চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার। ভারত-পাকিস্তানের সিরিজটি ছিল ষষ্ঠ রাউন্ডের, সূচি ছিল ২০১৯ সালের জুলাই-নভেম্বেরের মধ্যে। কিন্তু দুই দেশের বোর্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আয়োজন করতে পারেনি।

ভারত ছিল এই সিরিজের আয়োজক। কিন্তু সরকার থেকে ‘ক্লিয়ারেন্স’ না পাওয়ায় প্রতিবেশী দেশটির সঙ্গে খেলা হয়নি তাদের। শেষ পর্যন্ত করোনাভাইরাসে চ্যাম্পিয়নশিপ বাতিল হয়ে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দিয়েছে টেকনিক্যাল কমিটি।

স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া (৩৭ পয়েন্ট), ইংল্যান্ড (২৯), দক্ষিণ আফ্রিকা (২৫) ও সবশেষ ভারত (২৩)। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে বিশ্বকাপে খেলেতে হলে পেরোতে হবে বাছাই পর্বের বাধা।

আট দলের বিশ্বকাপে পাঁচটি জায়গা ইতিমধ্যে পূর্ণ। বাকি তিন জায়গায় জন্য তাদের সঙ্গে লড়াইয়ে নামবে আইসিসি পূর্ণ দুই সদস্য বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এ বছরের ৩ থেকে ১৯ জুলাই শ্রীলঙ্কায় হতে যাওয়া বাছাই পর্বে আরও খেলবে পাঁচ আঞ্চলিক চ্যাম্পিয়ন- থাইল্যান্ড (এশিয়া), জিম্বাবুয়ে (আফ্রিকা), পাপুয়া নিউগিনি (পূর্ব এশিয়া প্যাসিফিক), যুক্তরাষ্ট্র (আমেরিকানস) ও নেদারল্যান্ডস (ইউরোপ)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম