মেয়ের বাবা হলেন মিঠুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১৬:৩৩আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৬:৩৭

মেয়েকে কোলে নিয়ে মোহাম্মদ মিঠুন করোনাকালে চারদিক থেকে খারাপ খবরই আসছে বেশি। ঠিক সেই মুহূর্তেই সুখবর দিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তার ঘর আলো করে এসেছে নতুন অতিথি। বুধবার কন্যা সন্তানের বাবা হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মিঠুনের স্ত্রী। সন্তানকে কোলে নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই ব্যাটসম্যান। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আমরা আশীর্বাদ হিসেবে কন্যা সন্তান পেয়েছি। বাচ্চা ও মা দুজনেই ভালো আছে। ওদের জন্য দোয়া করবেন। অবশ্যই বাড়িতে থাকতে ভুলবেন না।’

মিঠুন তার মেয়ের নাম আগেই ঠিক করে রেখেছিলেন। বাংলা ট্রিবিউনকে জানালেন সেই কথা, ‘মেয়ের নাম রাখা হয়েছে আলীশা মেহরিশ। আলীশা শব্দের অর্থ সৌভাগ্যবতী, আর মেহরিশ অর্থ চমৎকার। ওর জন্য সবার কাছে দোয়া চাইছি।’

মিঠুনের এটি দ্বিতীয় সন্তান। ২০১৬ সালে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন জাতীয় দলের এই তারকা। সেবার তাদের ঘর আলো করে আসে ছেলে। এবার আসলো কন্যা সন্তান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম