‘আমিরকে ছাড়া পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবাই যায় না’

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ২৩:৫৫আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২৩:৫৫

পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার (বাঁয়ে) ও মোহাম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ আমির। কিন্তু বাঁহাতি পেসারের সিদ্ধান্তটা ভালোভাবে নেয়নি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তাই তাকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে দল গড়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে পাকিস্তানি মিডিয়ায়। বিষয়টিতে রীতিমত অবাক দলটির সাবেক কোচ মিকি আর্থার। আমিরকে ছাড়া পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে, ভাবতেই পারেন না তিনি।

সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে টেস্ট থেকে অবসর নিয়েছেন আমির। তার পথে হেঁটেছেন সিনিয়র পেসার ওয়াহাব রিয়াজও। গুরুত্বপূর্ণ দুই পেসার, বিশেষ করে আমিরের হঠাৎ অবসর ভালো চোখে দেখেনি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তারই রেশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাঁহাতি পেসার ছিলেন দলের বাইরে।

শুধু তা-ই নয়, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতেও নাকি নেই আমির। বিষয়টি ভাবতেই পারেন না আমিরের একসময়কার কোচ আর্থার। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকান কোচ বলেছেন, ‘আমিরকে ছাড়া পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবাই যায় না। ও ম্যাচ-উইনার। যদি আপনি তাকে রেখে যান, এর অর্থ হলো আপনি প্রতিযোগিতা জেতার সুযোগ ছুঁড়ে ফেললেন।’

আর্থার মনে করেন না আমির ও ওয়াহাব লাল বলের ক্রিকেট থেকে অবসরে গিয়ে দলকে বিপদের মধ্যে ছেড়ে দিয়েছেন। বরং টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা এই দুই পেসারের মধ্যে অনেক আগে থেকেই ছিল। আর্থারের বর্ণনায়, ‘আমির আমার সঙ্গে এটি (অবসর) নিয়ে কথা বলেছিল এবং তার সিদ্ধান্তটি আমার কাছে বন্দি রেখেছিল। বিষয়টি নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তবে আমি সম্ভবত কিছুটা কঠিন ছিলাম, কারণ যতটা সম্ভব আমি সব টেস্টেই ওকে খেলাতাম। একসময় দেখলাম ও টেস্ট ক্রিকেটের ক্ষুধা হারিয়ে ফেলছে এবং ওর শরীর তিন ফরম্যাটের ধকল সইতে পারছে না।’

তাই আমিরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আর্থারের, ‘আমির টপ ক্লাস বোলার এবং ম্যাচ-উইনার। আমি ওর বোলিং উপভোগ করি। তবে টেস্ট ক্রিকেট থেকে তার সরে দাঁড়ার কারণ হিসেবে আমার মনে হয়, সাদা বলের ক্যারিয়ার লম্বা করার জন্য ও নিজেকে একটা সুযোগ দিয়েছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম