করোনাকালে জন্মদিন উদযাপন করবেন না টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২০, ১৫:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১০:১০

করোনাকালে জন্মদিন উদযাপন করবেন না টেন্ডুলকার আগামীকাল (শুক্রবার) ৪৭তম জন্মদিন শচীন টেন্ডুলকারের। বিশেষ দিনটি সবসময় বিশেষভাবেই পালন করেন ভারতীয় কিংবদন্তি। এ বছরের শুরুতেও হয়তো দিনটি উদযাপন করতে বড় কোনও পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনাভাইরাস গোটা বিশ্বকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে জন্মদিন নিয়ে অন্যভাবে ভাবতে হয়েছে টেন্ডুলকারকে।

৪৭তম জন্মদিন উদযাপন করবেন না তিনি। বিশেষ দিনটি উদযাপন না করে টেন্ডুলকার সম্মান জানাতে চান কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করে যাওয়া সব স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাবেক এই ব্যাটসম্যানের কাছের একজন নিশ্চিত করেছেন বিষয়টি, ‘শচীন সিদ্ধান্ত নিয়েছেন এই বছর (জন্মদিন) উদযাপন করবেন না। তার কাছে মনে হয়েছে, এর মাধ্যমে শ্রদ্ধা জানানো যাবে সব চিকিৎসক, নার্স, প্যারা-মেডিকস, পুলিশ, প্রতিরক্ষা কর্মীরা- যারা সামনে থেকে কাজ করছেন।’

করোনাভাইরাসে লকডাউন ভারত। নিম্ন আয়ের মানুষেরা ঘরে থাকায় কষ্টে জীবনযাপন করছেন। তাদের জন্য গঠিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন টেন্ডুলকার। আরও অনেক সেবামূলক কাজে জড়িত আছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। এ প্রসঙ্গে ওই সূত্রটি জানিয়েছেন, ‘এই ধরনের বিষয়ে নাম প্রকাশ করে কিছু করায় মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি।’

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম