চুক্তি থেকে বাদ খাজা, ফিরলেন মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২০, ১৫:০৩আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৫:০৯

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন উসমান খাজা মার্শ পরিবারের জন্য আনন্দ-বেদনার দুটো খবরই আছে। বড় ভাই শন মার্শ বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে, অন্যদিকে ছোট ভাই মিচেল মার্শ ফিরেছেন চুক্তিতে। তবে নতুন কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বড় খবর উসমান খাজার বাদ পড়া। গত অ্যাশেজে ধারাবাহিক ব্যর্থতায় দলে জায়গা হারানো বাঁহাতি ব্যাটসম্যান এবার চুক্তি থেকেই ছিটকে গেলেন।

২০১৯ বিশ্বকাপের আগে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন খাজা। টেস্ট ছাড়াও ওয়ানডেতেও যে তিনি দলের প্রয়োজনের লড়াই করতে পারেন, সেটিই দেখিয়েছিলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। যদিও বিশ্বকাপে দুটো ম্যাচ ছাড়া হতাশ করেছেন তিনি বেশিরভাগ ম্যাচে। অ্যাশেজেও ছিলেন ব্যর্থতার বৃত্তে বন্দি, যে কারণে একাদশ থেকে বাদও পড়েছিলেন খাজা। পরে ঘরের মাঠের সামারে সুযোগ হয়নি দলে।

এবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া সামনের ১২ মাসের জন্য ২০ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে যোগ দিয়েছেন মিচেল মার্শ। তবে বাদ পড়েছেন তার বড় ভাই শন মার্শ। বাদ পড়ার তালিকায় আরও রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, নাথান কোল্টার-নাইল ও মার্কাস হ্যারিস।

প্রত্যাশামতোই চুক্তিতে রয়েছেন মার্নাস লাবুশেন। অ্যাশেজ থেকে ধারাবাহিক পারফর্ম করা এই ব্যাটসম্যান প্রথমবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। তার উত্থানেই বাদ পড়েছেন খাজা। বাঁহাতি ব্যাটসম্যানের মতো নিয়মিত চুক্তিতে থাকা স্টোইনিস বাদ পড়েছেন শন মার্শ ফেরায়। নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন জো বার্নস, অ্যাশটন অ্যাগার, কেন রিচার্ডসন ও ম্যাথু ওয়েড।

নতুন চুক্তিতে যারা আছেন: অ্যাশটন অ্যাগার, জো বার্নস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম