১ জুন অনুশীলনে ফিরতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২০, ১৫:৪২আপডেট : ২১ মে ২০২০, ১৫:৫৫

অনুশীলনে ফেরার লক্ষ্য স্থির করেছে শ্রীলঙ্কা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। সংক্রমণের সংখ্যাও বাড়ছে না। শ্রীলঙ্কা তাই অনুশীলনে ফেরার সম্ভাব্য তারিখ স্থির করে ফেলেছে। ১ জুন থেকে মাঠে ফিরতে চায় তারা, যদিও সবকিছু নির্ভর করছে দেশটির সরকারের ‘সবুজ সংকেত’-এর ওপর।

যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফিরতে চায় শ্রীলঙ্কা। এজন্য দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নির্ধারিত সূচিতেই আয়োজনে আগ্রহী। দিনকয়েক আগে তেমনটাই জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মূলত করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা সিরিজ আয়োজনের সাহস দেখাচ্ছে। যদিও সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। শেষ পর্যন্ত সামনের সিরিজ দুটি নিয়ে যাইহোক, অনুশীলনে ফিরতে যাচ্ছে তারা শিগগিরই।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তেমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে দুই অধিনায়ক দিমুথ করুণারত্নে (টেস্ট ও ওয়ানডে) ও লাসিথ মালিঙ্গার (টি-টোয়েন্টি) সঙ্গে সামনাসামনি আলোচনা করেছেন। সেখানে আরও উপস্থিত ছিলেন সহকারী কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। সেখানেই অনুশীলনে ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে তাদের।

এ ব্যাপারে আর্থার বলেছেন, ‘গত সপ্তাহে আমরা ছোট্ট একটা বৈঠক করেছি (ক্রিকেটে ফেরার ব্যাপারে)। সেখানে আমরা ১ জুন থেকে অনুশীলনে ফেরার লক্ষ্য রেখেছি। (শ্রীলঙ্কা) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একবার অনুমতি পেলেই আমরা মাঠে নামতে পারব। শুরুতে অবশ্য ছোট গ্রুপে হবে অনুশীলন।’

শুরুতে অনুশীলনের ধরন কী হবে, সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। আর্থার বললেন, ‘আমরা অনুশীলনে শুরুটা করব পেসার দিয়ে। কারণ তাদেরই নিজেদের সেরা জায়গায় আসতে সবচেয়ে বেশি সময় লাগবে।’ শুরুতে অল্প পরিসরে অনুশীলন হলেও কিছুদিন পরই সবাইকে নিয়ে কাজ করা সম্ভব বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকান কোচ, ‘আশা করছি জুনের প্রথম ২০ দিন পর আমরা আমাদের পুরো স্কোয়াডকে অনুশীলনে ফেরাতে পারব।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম