‘আমরা কিন্তু সবাই বাংলাদেশের হয়ে খেলি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ১১:১৮আপডেট : ২৪ মে ২০২০, ১১:১৮

তামিমের লাইভে এসেছিলেন মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিক এখন প্রায় প্রতিটি ক্রিকেটারের আলাদা সমর্থকগোষ্ঠী আছে, যারা তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে খানকিটা ‘বাড়াবাড়ি’ই করেন। তাতে অন্য কোনও ক্রিকেটার যে ছোট হতে পারেন, সেই দিকে হয়তো নজর থাকে না তাদের। শনিবার তামিমের শেষ লাইভ শো-তে এসে মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ- তিনজনই ভক্তদের কাদাছোড়াছুড়ি না করার অনুরোধ করেছেন।

লাইভ অনুষ্ঠানের শেষ দিকে তামিম সবাইকে উদ্দেশে বলেন, ‘এখন দেখবেন, প্রত্যেকটা ক্রিকেটারের যেমন- তামিমিয়ান, মুশফিকায়ান, মাশরাফিয়ান এরকম গ্রুপ আছে। সব দর্শকের পছন্দের খেলোয়াড় থাকবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই গ্রুপের কারণে একজন আর একজনকে আক্রমণ করে বসেন। আর আমি সবাইকে অনুরোধ করব যেন এই আক্রমণ না করে। দেখেন আমরা সবাই এক, বাংলাদেশের হয়ে খেলি। তো তামিমের সমর্থক মুশফিককে গালি দেবে, আবার মুশফিকের সমর্থক তামিমকে গালি দেবে, এটা ঠিক নয়।’

তামিমের কথা টেনে নিয়ে মাশরাফি বলতে শুরু করেন, ‘তোকে (তামিম) ধন্যবাদ বিষয়টি তোলার জন্য। আমারও অনেকবার মনে হয়েছে এটা নিয়ে কথা বলবো। আসলে আমাদের নিজের ক্ষতিটাই আমরা করছি। আমরা খেলি তো বাংলাদেশের জন্য, আপনাদের জন্য। গালি দিতে হলে সবাইকে একসঙ্গে দিন, একজনকে আরেক জনের জন্য গালি দিয়েন না। ক্রিকেট জেন্টেলম্যান গেম, দর্শকরাও জেন্টেল হয়। আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে সবসময় ছিল, আর কেবল এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা ক্রিকেট বিশ্বে আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’

মাশরাফির পর মাহমুদউল্লাহরও কণ্ঠেও একই সুর, ‘কাদা ছোড়াছুড়ি করলে কারও কোনও লাভ হয় না, শেষ পর্যন্ত কাদা নিজের গায়েই লাগে। আমরা সবাই বাংলাদেশ দলের হয়ে খেলি। ভালো কাজ করলে ভালো ফলই পাবেন। ওপরে থুতু মারলে নিজের গায়েই আসে। এগুলো বাদ দিয়ে সবাইকে সাপোর্ট করুন।’

সমর্থকদের কাছে মুশফিকের অনুরোধ, ‘আমরা বাংলাদেশ দলের হয়ে খেলি, আমার মনে হয় না দল কোনও নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য ম্যাচ জেতে কিংবা হারে। আমরা সবাই সমানভাবে অবদান রাখি। আমি কখনোই চাইব না যে আমার কোনও সমর্থক রিয়াদ ভাই বা মাশরাফি ভাই বা তামিম-সাকিবকে খারাপ বলবে। এটা আমিও মেনে নিতে পারি না। তাই আমিও সবাইকে অনুরোধ করব যে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন।’

শুক্রবারের শেষ লাইভ আড্ডার তিন অতিথিকে বিদায় দিয়ে তামিম আবারও সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘কথাটা শেষে তোলা হলেও আমি আবারও বলতে চাই। সবারই একজন প্রিয় খেলোয়াড় থাকে, কেউ তামিমিয়ান, কেউ মুশফিকিয়ান, কেউ মাশরাফিয়ান বা রিয়াদিয়ান থাকেন, এটা থাকবে এবং এটা খুব ভালো। কিন্তু আজকে আমি ভালো খেলছি বলে আপনি মুশফিককে বাজে কথা বলবেন বা মুশফিক ভালো খেললে আমাকে বাজে কথা বলবেন, এটা ঠিক নয়। আপনারা দুটো গ্রুপের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এটা করেন। একটা জিনিস, আপনি যার সমর্থকই হোন না কেন, একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু সবাই বাংলাদেশের হয়ে খেলি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম