মুশফিকের সঙ্গে পাঁচতারকা হোটেলে ডিনারের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ১১:৫১আপডেট : ২৭ মে ২০২০, ১২:০৩

মুশফিকের সঙ্গে পাঁচতারকা হোটেলে ডিনারের সুযোগ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ করলেন মুশফিকুর রহিম। গতকাল (মঙ্গলবার) এই মাইলফলকে পৌঁছানোর পর উইকেটকিপার ব্যাটসম্যান দিয়েছেন ‘চমক’। শিগগিরই শুরু করতে যাচ্ছেন তার স্বপ্নের ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’। আর এই ফাউন্ডেশনের লোগোর নকশা করলে ভক্তদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। সেরা পাঁচজন মুশফিকের সঙ্গে ডিনারের সুযোগ পাবেন পাঁচতারকা হোটেলে।  

২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মুশফিকের। অনেক সুখ-দুঃখের স্মৃতি নিয়ে এই উইকেটকিপার বাংলাদেশ দলের সঙ্গে ১৫ বছর পার করে দিলেন। এই উপলক্ষে নিজের ফেসবুক পেজে মুশফিক আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, মাইলফলকের দিনে বিশেষ চমক উপহার দেবেন ভক্তদের।

কী সেই চমক, তার অপেক্ষাতেই ছিলেন ভক্তরা। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ঘোষণা দিলেন তার স্বপ্নের ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’ শুরু করার, “এখন এমন একটি সময়, যেখানে আমার মনে হয় আপনাদের প্রতিদান দেওয়ার অনেক কিছু আছে। আর সেই প্রতিদান দেওয়ার জন্যই আমি কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। তার প্রথম পদক্ষেপ হলো, আমার স্বপ্নের ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’ তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন শিগগিরই এটা শুরু করতে যাচ্ছি।”

এরপরই দিলেন সবচেয়ে বড় চমকটি। ফাউন্ডেশনের জন্য লোগোর নকশা করতে বলেছেন তিনি ভক্তদের। তাদের পাঠানো নকশার মধ্যে ‘সেরা পাঁচ’ বেছে নেবেন মুশফিক নিজেই। আর পুরস্কার হিসেবে ওই পাঁচজন ঢাকার কোনও পাঁচতারকা হোটেলে ডিনারের সুযোগ পাবেন মুশফিকের সঙ্গে।

“আপনাদের জন্য যে সারপ্রাইজটি আমি দিতে চাই। যেহেতু আপনারা আমার সবচেয়ে বড় শক্তি, তাই আপনারা আমার কাছে ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’-এর জন্য লোগো ডিজাইন করে পাঠিয়ে দিন। তাদের মধ্যে থেকে আমি নিজে সেরা পাঁচজনকে বাছাই করব।”- কথাটা শেষ করেই মুশফিক আবার বলতে শুরু করলেন, ‘তারা আমার সঙ্গে ঢাকার যে কোনও একটি ফাইভ স্টার হোটেলে ডিনার করার সুযোগ পাবেন, অবশ্যই তা করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে। সেই পাঁচ জনের মধ্যে সেরা হবেন যিনি, তিনি পাবেন আমার অটোগ্রাফসহ একটি জার্সি। তার নকশা করা লোগোই আমার ফাউন্ডেশনে ও সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে।’

লোগো ডিজাইনের একটা ধারণাও দিয়েছেন ‍মুশফিক। তার কোনও শটস, মাঠের কোনও স্মরণীয় মুহূর্ত কিংবা উদযাপনের ভঙ্গি দিয়ে হতে পারে নকশা। সেটি ভক্তরা কিভাবে পাঠাবেন, এই প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘লাইভ শেষে আমার ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।’

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান