টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২০, ০০:০৯আপডেট : ১০ জুন ২০২০, ০০:০৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র গত বছরের শুরুর দিকে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। বছরের শেষ দিকে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদও পায় তারা। ওয়ানডে মর্যাদা পাওয়া দেশটি আরও বড় স্বপ্ন দেখছে। আয়োজক হতে চাইছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের।

১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়ে সাফল্যময় একটি টুর্নামেন্ট উপহার দিয়েছিল তারা। সেই সাফল্যে চোখ রেখে ক্রিকেটের বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন বুনছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিলে ২০২৩ সালের পর আইসিসির কোনও বৈশ্বিক আসরের আয়োজক হতে চায় তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেই রাখছে নজর।

দর্শক উপস্থিতির বিচারে ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপে রেকর্ড গড়ে রেখেছে ‍যুক্তরাষ্ট্র। সেবার গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেছিল ৩৫ লাখেরও বেশি দর্শক। তাই যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান নির্বাহী ইয়েন হিগিনসের আত্মবিশ্বাসী কণ্ঠ, ‘যদি যুক্তরাষ্ট্রে খেলা হয়, প্রত্যেক ভেন্যুর টিকিট ‍শেষ হয়ে যাবে।’

গত বছর ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দেশটির পরবর্তী লক্ষ্য টেস্ট্ মর্যাদা। সামনের দশকেই এই লক্ষ্য পূরণের স্বপ্ন হিগিনসের, ‘আমাদের উদ্দেশ্য হলো পূর্ণ সদস্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা গড়ে তোলা, একই সঙ্গে আগামী ১০ বছরের মধ্যে আইসিসির পূর্ণ সদস্য পদ পাওয়ার লক্ষ্য রয়েছে।’

আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফ্লোরিডায় খেলার কথা যুক্তরাষ্ট্রের। এই ভেন্যুতেই ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখিয়েছে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা। সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সাহস দেখাচ্ছেন যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান নির্বাহী, ‘যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সাহস দেখাতেই পারে আইসিসি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আইসিসির ইভেন্ট আয়োজনের জন্য সেরা মানের ভেন্যু দেওয়ার সামর্থ্য আমাদের আছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম