বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ১৭:৪৮আপডেট : ২৪ জুন ২০২০, ১৮:০৫

জুলাইয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে না বাংলাদেশ দল করোনাভাইরাসের কারণে একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে বাংলাদেশের। একদিন আগে স্থগিত হয়েছে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। ২৪ ঘণ্টার ব্যবধানে স্থগিত হলো শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজও।

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে করোনাভাইরাসের বিপর্যয়ের কথা চিন্তা করে স্থগিত করা হয়েছে বাংলাদেশের লঙ্কান সফর। নিজেদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

স্থগিত হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বিসিবি ও এসএলসি সিরিজটি আয়োজন করবে। সফরে তিনটি টেস্টের সূচি ছিল।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সবদিক বিবেচনা করেই শ্রীলঙ্কান বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে। আমরাও তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আয়োজক দেশ হিসেবে তাদেরই এ সিদ্ধান্ত জানানোর কথা। জুলাইতে সফরটি না হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। শুধু লঙ্কানদের বেলাতেই নয়, যেসব সিরিজ স্থগিত হয়েছে, সবগুলোই সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।’

করোনার কারণে এই নিয়ে বাংলাদেশের পাঁচটি সিরিজ স্থগিত হলো। পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর এবার স্থগিত হলো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী জুলাইতে দ্বীপ দেশটিতে যাওয়ার কথা ছিল তামিম-মুশফিকদের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম