বিসিবির সঙ্গে আরও দুই বছরের চুক্তি স্টনিয়ারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৭:৪৬আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:৫৭

যুব দলের ফিটনেস ট্রেনার রিচার্ড স্টনিয়ার বাংলাদেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ভারতকে হারিয়ে ‍যুবাদের বিশ্বকাপ জেতার সাফল্যে কৃতিত্ব আছে ফিটনেস ট্রেনার রিচার্ড স্টনিয়ারেরও। শুধু ফিটনেসই নয়, মাঠের বাইরে থেকে যুবাদের উজ্জীবিত করতে দারুণ ভূমিকা পালন করেছেন তিনি। এই ইংলিশ ট্রেনারের কাজে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছে। ২০২২ সাল পর্যন্ত থাকছেন তিনি।

আজ (মঙ্গলবার) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি স্টনিয়ারও তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তথ্যটি জানিয়েছেন। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে স্টনিয়ারের ভূমিকা ছিল অসাধারণ। যুবাদের ফিট রাখার পাশাপাশি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেন তিনি।

চুক্তি বাড়ানোর ব্যাপারে নিজামউদ্দিন বলেছেন, ‘তার সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ানো হয়েছে। বিশ্বকাপ জয়ের অংশীদারদের সবারই চুক্তি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত আমাদের আগেই নেওয়া ছিল।’

আকবর-রাকিবুলদের কাছ থেকে কিছু বাংলা শিখেছেন স্টনিয়ার। ‘শেষ করে আসো’, ‘কিরে ভাই’, ‘মাথা ঠান্ডা’, 'ধৈর্য’, ‘লম্বা করো’, ‘পাগলা’— এ শব্দগুলোর মাধ্যমে যুব বিশ্বকাপে ডাগআউট থেকে দলকে উজ্জীবিত করে গেছেন স্টনিয়ার। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই ইংলিশ এই ট্রেনারকে নিয়ে আলোচনা। বিশেষ করে বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে তার প্রকাশিত ভিডিও আরও জনপ্রিয় করে তোলে ক্রিকেট ভক্তদের কাছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের