লন্ডন যাচ্ছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৯:০৪আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:২১

লন্ডন যাচ্ছেন তামিম উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম ইকবাল। বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেশে করানো পরীক্ষায় সমস্যা নির্ণয় ব্যর্থ হওয়াতেই তার লন্ডন যাত্রা।

লন্ডন যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম, ‘তিন মাস আগে হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। অনেকক্ষণ ছিল সেই ব্যথা। তবে সেভাবে পাত্তা দেইনি। ভেবেছি ফুড পয়জনিং থেকে এমন হয়েছে। এরপর হাসপাতালে যাওয়ার পর কিছু প্যাথলজিক্যাল টেস্ট করাতে দিয়েছিল, সেসব করিয়েছি। কিন্তু সমস্যা কোথায়, সেটা ধরা পড়ছে না। আমার জন্য ভালো হতো সিঙ্গাপুর বা ব্যাংকক গেলে। কিন্তু বিমান যোগাযোগের কারণে যেতে পারছি না বলে লন্ডনেই যেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ একটা টেস্ট করাতে হবে, এটা লন্ডনেই করাবো।’

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েছেন। কোনও রিপোর্টে সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। হুট করে ব্যথা বেড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছেন। তাতে দ্রুতই চিকিৎসার প্রয়োজন বোধ করছেন তিনি। দেশে চিকিৎসা করিয়ে সমস্যা নির্ণয় না হওয়ায় লন্ডনের এক চিকিৎসকের কাছ থেকে অনলাইনে নিয়মিত পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যাচ্ছেন তিনি।

তামিমের সঙ্গে পরিবারের কেউ যাচ্ছেন না। করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে শুরু হবে তার চিকিৎসা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম