স্টোকসে মুগ্ধ অ্যান্ডারসন ভাষা খুঁজে পাচ্ছেন না

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২০, ১৫:৩৭আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৫:৩৮

স্টোকসে মুগ্ধ অ্যান্ডারসন ভাষা খুঁজে পাচ্ছেন না ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বেন স্টোকস। ম্যানচেস্টার টেস্ট জেতার পথে ব্যাট-বল হাতে তার পারফরম্যান্স ছিল দেখার মতো। আগেই জয়ের নায়ক স্টোকসকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক জো রুট। এবার তাকে প্রশংসার বৃষ্টিতে ভেজালেন আরেক সতীর্থ জেমস অ্যান্ডারসন। লম্বা ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলেছেন, তাদের মধ্যে স্টোকসকেই সেরা অলরাউন্ডার বেছে নিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

বৃষ্টিতে ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনের পুরোটাই ভেসে যায়। এরপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড স্টোকস জাদুতে। প্রথম ইনিংসে ১৭৬ রানের অসাধারণ ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে টি-টোয়েন্টি মেজাজে ৫৭ বলে তিনি অপরাজিত থাকেন ৭৮ রানে। তার সঙ্গে বোলিংয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট।

ম্যানচেস্টার টেস্ট জেতার পর তাই অধিনায়ক রুট এই অলরাউন্ডারকে উল্লেখ করেছেন ‘মি. ইনক্রেডিবল’ হিসেবে। এবার তার সুরে সুর মিলিয়ে স্টোকসকে প্রশংসার বানে ভাসালেন অ্যান্ডারসন। তার চোখে ২৯ বছর বয়সী তারকা সেরা অলরাউন্ডার, ‘আমি যাদের সঙ্গে খেলেছি, নিশ্চিতভাবে তাদের মধ্যে সেরা অলরাউন্ডার স্টোকস। একই সঙ্গে সে রয়েছে ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার পথে। আরও ভালো পারফরম্যান্স না করার কোনও কারণই নেই তার। ব্যাটিংয়ে ওর গড় ৪০, বোলিংয়ে ৩০-এর নিচে, একই সঙ্গে নিচ্ছে দুর্দান্ত সব ক্যাচ। সত্যিই তার মতো একজনকে আমাদের দলে পাওয়াটা অসাধারণ। তাকে দেখাটাও দারুণ ব্যাপার।’

দুর্দান্ত স্টোকসের বর্ণনা করতে ভাষা খুঁজে পাচ্ছেন না ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি, ‘সত্যি বলতে ও কতটা ভালো, সেটা বলা কঠিন। কারণ এজন্য আমি কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। ও ব্যাটসম্যান হিসেবে বিশ্বের যেকোনও দলে জায়গা পাবে, একই সঙ্গে ওর বোলিংও দারুণ। উন্নতি করছে প্রতিটি ম্যাচে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম