১৪ বছরের রোমাঞ্চকর ভ্রমণে সমর্থকদের ধন্যবাদ সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ২০:৪৩ আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:৪৬

১৪ বছরের রোমাঞ্চকর ভ্রমণে সমর্থকদের ধন্যবাদ সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক সাফল্যের রূপকার সাকিব আল হাসান। তার হাত ধরে এসেছে অবিস্মরণীয় অনেক জয়। গত ৬ আগস্ট এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে পূরণ করেছেন ১৪ বছর। পূর্তির চার দিন পর আজ (সোমবার) নিজের ফেসবুক পেজে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে যাত্রা করেছিলেন সাকিব। একই বছরের নভেম্বরে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি ক্রিকেটার প্রায় ৬ মাস পর ২০০৭ সালের ১৮ মে চট্টগ্রামে ভারতের বিপক্ষে খেলেন প্রথম টেস্ট। দীর্ঘ পথ পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

১৪ বছর ধরে আন্তর্জাতিক আঙিনায় নিজের সেরাটা দিয়ে ক্রিকেট বিশ্বে আলাদা জায়গা তৈরি করা সাকিবের কাছে প্রতিটি দিন ছিল রোমাঞ্চকর। আর এই যাত্রায় সমর্থকরা সবসময় পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব।

নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকদিন। গত ১৪ বছরের প্রত্যেকটি দিন আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই জুগিয়েছে পথচলার অনুপ্রেরণা।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও, নতুন উদ্যমের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।’

করোনার কারণে খেলা বন্ধ, সাকিব অবশ্য ক্রিকেটের বাইরে নিষেধাজ্ঞার কারণে। জুয়াড়ির প্রস্তাব পাওয়ার কথা গোপন রাখায় আইসিসি তাকে এক বছর নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী অক্টোবরে তার ক্রিকেটে ফেরার কথা। যদিও তার আগেই অনুশীলনে ফেরার পরিকল্পনা এই ক্রিকেটারের। এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে আছেন পরিবারের সঙ্গে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
লিটন আউট হতেই ইনিংস ঘোষণা বাংলাদেশের 
সর্বশেষ খবর
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল