মাঠে ফিরছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ১৬:৫১আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৬:৫১

মাঠে ফিরছেন তামিম অসুস্থ না হলে আরও আগেই মাঠে ফেরা হতো তামিম ইকবালের। কিন্তু অন্ত্রের সমস্যার কারণে লন্ডন যেতে হয়েছিল তাকে। সেখান থেকে ১ আগস্ট দেশে ফিরে সরকারের স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন ছিলেন কোয়ারেন্টিনে। শুক্রবার কোয়ারেন্টিন পর্ব শেষে আগামীকাল (রবিবার) থেকে মাঠে ফিরছেন এই ওপেনার।

আজ (শনিবার) ১৫ আগস্টের বন্ধ থাকায় বিসিবি ক্রিকেটারদের অনুশীলনের সূচি রাখেনি। রবিবার থেকে নতুন সূচিতে মাঠে নামছেন তামিম। বাংলাদেশের সফলতম ওপেনারের সঙ্গী হচ্ছেন মোস্তাফিজুর রহমান। অন্যরা কয়েক সপ্তাহ ধরে অনুশীলনের মধ্যে আছেন।

অনুশীলনের সূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টা ১০ মিনিটে মিরপুরের সবুজ চত্বরে পা পড়বে তামিমের। শুরুতে ৪৫ মিনিট রানিং করবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কয়েক মিনিট বিশ্রাম নিয়ে সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ইনডোরে ব্যাটিং করবেন তিনি।

তামিমের সঙ্গে প্রথম দিনের মতো অনুশীলনে ফিরছেন মোস্তাফিজ। কাটার মাস্টার এতদিন ছিলেন সাতক্ষীরায়। রবিবার সকাল ১০টা ২০ মিনিটে মিরপুরের একাডেমিতে বোলিং করবেন তিনি। বোলিং শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হোম অব ক্রিকেটে রানিং করার পাশাপাশি জিমও করার কথা মোস্তাফিজের।

অনুশীলনে ফেরা প্রসঙ্গে তামিম বলেছেন, ‘সরকারি নিয়ম মেনে বাসাতেই ১৪ দিন ছিলাম। নয়তো আরও আগেই অনুশীলনে যোগ দিতাম। ১৪ আগস্ট আমার কোয়ারেন্টিন শেষ হয়েছে। আমি আগামীকাল (রবিবার) থেকে অনুশীলনে যোগ দিচ্ছি।’

করোনাকালে বিসিবির ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে ১৯-২৮ জুলাই চলেছে প্রথম দফায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। ঈদের পর ৮ থেকে ১৩ আগস্ট শেষ হয়েছে দ্বিতীয় ধাপের অনুশীলন। রবিবার থেকে তৃতীয় ধাপের অনুশীলন শুরু হচ্ছে। আগের ক্রিকেটারদের সঙ্গে নতুন করে যোগ দিচ্ছেন তামিম ও মোস্তাফিজ।

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। এই সফর কেন্দ্র করে আগামী মাসের শুরুতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। তার আগে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। দেশে কয়েকদিন অনুশীলন করে শ্রীলঙ্কাতে গিয়েও বেশ কয়েক সপ্তাহ প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ। ২৪ অক্টোবর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম