খেলা ছাড়ার আগেই আফগান ক্রিকেট বোর্ডে নবী

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২০, ১১:৩৯আপডেট : ২১ আগস্ট ২০২০, ১১:৪৭

মোহাম্মদ নবী আন্তর্জাতিক ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ নবী। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তো খেলছেনই। এখনই যেমন মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এর মধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্য পদে নিয়োগ পেলেন এই অলরাউন্ডার।

খেলোয়াড়ি জীবনের পাতা উল্টানোর আগেই নতুন সফরে নবী। আফগান ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। খেলা ছাড়ার আগেই নবীকে কেন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, তার ব্যাখ্যা দেয়নি তারা।

আফগান ক্রিকেট বোর্ডের ৯ সদস্যের প্যানেলে রদবদল হয়েছে। পুরোনো পাঁচজনকে রেখে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে তারা। এর চারজনেরই একজন নবী। বাকি তিনজন হলেন- হাসিনা সাফি, রহুল্লা খানজাদা ও হারুন মীর।

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন নবী। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়াতে তার এই সিদ্ধান্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া এই অলরাউন্ডারের খেলা ছাড়ার আগেই বোর্ডের দায়িত্ব পাওয়াটা বিস্ময়করই।

এই মুহূর্তে নবী সিপিএলে খেলছেন সেন্ট লুসিয়া জুকসের জার্সিতে। এ বছরের আইপিএলেও আছেন আফগান তারকা। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট খেলবেন তিনি সানরাইজার্স হায়দারবাদের হয়ে। 

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম