কাল আসছেন প্রধান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৬

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো গত মার্চে জিম্বাবুয়ে সিরিজ শেষে ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন নিজ দেশে আটকে থাকার পর অবশেষে ফিরছেন তিনি। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আগামীকাল (রবিবার) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি। তার সঙ্গে আসছেন স্বদেশি ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি’ও।

ঢাকায় ফিরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন তারা। এরপরই ক্রিকেটারদের অনুশীলনে যুক্ত হতে পারবেন। নির্বাচকরা প্রধান কোচের মতামত নিয়েই শ্রীলঙ্কার টেস্ট সিরিজের দল ঘোষণা করবেন।

এদিকে শুক্রবার থেকে মিরপুরে বন্ধ আছে ক্রিকেটারদের অনুশীলন। খেলোয়াড়দের অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফের কয়েকজনের শরীরে করোনার লক্ষণ ও একজনের পজিটিভ আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুশীলন বন্ধ রেখেছে বিসিবি। মিরপুরে অনুশীলন বন্ধ থাকলেও ঢাকার বাইরের ভেন্যুগুলোতে চলছে যথারীতি।

প্রধান কোচ ডমিঙ্গোর তত্ত্বাবধানে ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। কিন্তু এক ট্রেনারের করোনা ধরা পড়ার যথাসময়ে দলীয় অনুশীলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বিষয়টি জাতীয় দলের অনুশীলনে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘এটা আমাদের মেডিক্যাল প্ল্যানেরই অংশ ছিল, কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে। সতর্কতার জন্য এই ব্যবস্থা নেওয়া।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম