আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফেরাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৫

ব্রিসবেনের এই মাঠেই ফিরছে দর্শক করোনাভাইরাসের কারণে তিন মাসের মতো আন্তর্জাতিক ক্রিকেটই বন্ধই ছিল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ২২ গজের লড়াই ফিরলেও দর্শক ফেরেনি গ্যালারিতে। তবে শিগগিরই ‍দর্শকের দেখা মিলবে আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মেয়েদের ম্যাচ দিয়ে মার্চের পর প্রথমবার গ্যালারিতে ফিরতে যাচ্ছে দর্শক।

প্রতিবেশী দুই দেশের ‍নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। সব ম্যাচই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অর্থাৎ, করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দর্শক ফেরাচ্ছে অস্ট্রেলিয়া। মাঠে বসে দর্শকরা খেলা দেখলেও তাদের খুব বেশি উল্লাস না করার অনুরোধ করা হচ্ছে কতৃপক্ষ থেকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ (সোমবার) থেকে শুরু করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি। ২৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাওয়া সিরিজে ভেন্যুর মোট দর্শক ধারণক্ষমতায় অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের সব টিকিট শেষ!

নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার দর্শক ফেরানোর কাজটা মোটেও সহজ নয়। অনেক নিয়ম-নীতি মেনে তবে দর্শকদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে সিরিজ। কুইন্সল্যান্ড সরকারের কোভিড-১৯ নীতি অনুযায়ী, টিকিট বিক্রি থেকে শুরু করে খেলা দেখার ব্যবস্থা করা ‍হচ্ছে। প্রথমত, অনুরোধ করা হচ্ছে খেলা দেখার সময় অতিমাত্রায় উল্লাস না করার।

এছাড়া সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এটা শুধু ‍করোনা ঝুঁকি থেকে বাঁচার জন্য নয়, বরং তাদের জন্য আলাদা ডিভাইস তৈরি করা হয়েছে, যার মাধ্যমে মাঠে খেলা দেখতে যাওয়া দর্শককে প্রয়োজন পড়লে যেন ‘ট্র্যাক’ করা সম্ভব হয়। একই সঙ্গে মাঠ ছয় ভাগে ভাগ করা হচ্ছে। যেখানে কেউই তার জোনের বাইরে যেতে পারবেন না।

অস্ট্রেলিয়ায় শেষবার দর্শক নিয়ে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল নারী ক্রিকেটেই। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে সেদিন ছিল ৮৬ হাজারের বেশি দর্শক। আর গোটা বিশ্বের বিবেচনায় সবশেষ আন্তর্জাতিক ম্যাচ দর্শকদের নিয়ে হয়েছিল বাংলাদেশে, ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম