ঢাকায় আসছেন ভেট্টোরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব প্রস্তুতি নিয়ে রাখছে। আগের সূচি অনুযায়ী, বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেওয়ার কথা থাকলেও নতুন খবর, ঢাকা থেকেই শ্রীলঙ্কা যাবেন সাবেক কিউই স্পিনার। দুই-একদিনের মধ্যেই ঢাকায় আসবেন তিনি।

জানা গেছে, ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধের কারণেই সিদ্ধান্ত বদলেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে জটিলতা থাকায় আমরা ভেট্টোরিকে ঢাকায় আসতে বলেছি এবং তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন।’

যদিও আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে কোনও সিদ্ধান্ত হয়নি। কোয়ারেন্টিনে থাকা নিয়েই মূলত সফর নিয়ে জটিলতার সৃষ্টি। সমস্যা নিরসনে ইতিমধ্যে কাজ করছে লঙ্কান বোর্ড।

জানা গেছে, নতুন প্রস্তাবে রয়েছে সাত দিনের কোয়ারেন্টিন। এ সময়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, অনুশীলনেও কোনও বাধা থাকবে না। পুরোদমে তিন টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া যাবে।

এছাড়া বিসিবি চেয়েছিল ৪৫ জন নিয়ে সফরে যেতে। তবে শ্রীলঙ্কা ৪১ জনের বহরের অনুমোদন দিতে পারে। এর বাইরে বাংলাদেশ দলকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাবও দেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী, ১৮ থেকে ২০ অক্টোবর বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। ২৪ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ। ক্যান্ডিতে হবে প্রথম দুই টেস্ট, তৃতীয় ও শেষ টেস্টটি কলম্বোতে।

/আরআই/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম