ক্যাম্পে যোগ না দেওয়ায় শাস্তির মুখোমুখি হাফিজ-আজহার!

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৫, ১৩:২৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:১৪

শাস্তির মুখোমুখি হাফিজ-আজহার! মোহাম্মদ আমির ক্যাম্পে থাকায় বুধবার লাহোরে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক আজহার আলী। এমন ঘটনার কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন ওই দুই পাকিস্তান ক্রিকেটার।
এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই দুজনের সঙ্গে কথা বলেছি। আমরা আরও কথা বলবো। এরপরেও তারা যদি রাজি না হয়। তাহলে তাদের বিরুদ্ধে পিসিবি শৃঙ্খলাবিরোধী পদক্ষেপ নেবে।’
গত সপ্তাহেই ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে ফেরা আমিরকে ২৬ জনের ক্যাম্পে নেওয়া হয়। সেই ক্যাম্পে রাখা হয় টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকেও।
মূল ঘটনাটি ছিল বুধবার। এদিন লাহোরে চলমান অনুশীলন ক্যাম্পে মোহাম্মদ আমির থাকায় সেখানে যোগ না দিয়ে ক্যাম্প বয়কট করেন পাকিস্তানি অল রাউন্ডডার হাফিজ ও ওয়ানডে অধিনায়ক আজহার আলী।

এ প্রসঙ্গে অবশ্য সরাসরিই কথা বলেন আজহার। তিনি বলেন, ‘আমির থাকলে আমি ক্যাম্পে যোগ দিবো না। এটা আমার সিদ্ধান্ত। আর হাফিজের সিদ্ধান্ত নিয়ে আমার কিছুই বলার নেই। এটা ওর সিদ্ধান্ত।’   

এর আগে নভেম্বরে হাফিজ দাবি করেছিলেন বিপিএলে চিটাগং ভাইকিংস থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন হাফিজ। কিন্তু আমির একই দলে খেলায় সেই দলে না খেলার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন পাকিস্তানি এই ক্রিকেটার। তার মন্তব্য ছিল ফিক্সিংয়ে জড়ানো কোনও ক্রিকেটারের সঙ্গে যে দেশের নাম ডু্বিয়েছে তার সঙ্গে খেলবেন না তিনি।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম