দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই মার্শ, ফিরলেন খাজা

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৫, ১৫:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:০৭

শন মার্শ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান শন মার্শ। প্রথম টেস্টে ১৮২ রানের ইনিংস খেললেও উসমান খাজা চোট কাটিয়ে ফেরায় উপায় না দেখে তাকে বাদ দিচ্ছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
মূলত একটি জায়গার জন্যেই লড়ছিলেন ওপেনার মার্শ ও জো বার্নস। কিন্তু ডেভিড ওয়ার্নারের সঙ্গে বার্নসের ভালো জুটির রেকর্ডের কারণেই মার্শকে না রাখার পক্ষে ছিলেন নির্বাচকরা।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘এ নিয়ে অনেক কথা হচ্ছে। মার্শ দুর্দান্ত খেললেও দুর্ভাগ্যক্রমে তাকে রাখা হচ্ছে না। কারণ ওপেনিংয়ে ওয়ার্নার ও বার্নসের জুটি গড় ‍দুর্দান্ত। তাই তাদেরকে ওপেনিংয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, জোশ হ্যাজলউড, জেমস প্যাটিনসন, পিটার সিডল, নাথান লায়ন।
/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম