জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৮:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:৩৫

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত মাশরাফি আজ ৫ অক্টোবর, মাশরাফি মুর্তজার ৩৮তম জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে নড়াইল শহরের মহিষখোলায় জন্ম বাংলাদেশের সাবেক অধিনায়কের। গোলাম মুর্তজা স্বপন ও হামিদা বেগম বলাকার বড় ছেলে বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় নিজের সঙ্গে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল অধিনায়ক জন্মদিনে সতীর্থদের পাশাপাশি ক্রিকেটের বাইরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজের ফেসবুক পেজে মুশফিক যেমন লিখেছেন, ‘শুভ জন্মদিন ম্যাশ, লক্ষ মানুষের অনুপ্রেরণা। মাঠের ভেতর ও বাইরের রোল মডেল হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনি আমাদের কিংবদন্তি।’

আরেক সতীর্থ মাহমুদউল্লাহ শুভেচ্ছা জানিয়েছেন এই লিখে, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ভাই। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ শরীরের অধিকারী করুক।’

মাশরাফির কাছ থেকে ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া তামিম ইকবালের শুভেচ্ছাবার্তাটা এমন, ‘শুভ জন্মদিন মাশরাফি ভাই।’

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল প্রিয় বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি, ‘শুভ জন্মদিন মাশরাফি। আজীবন হাসি, আনন্দে কাটুক এই কামনা করি।’

মাশরাফি ও তার ছেলে সাহেলের জন্ম তারিখ একই, বিষয়টি উল্লেখ করে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জুনিয়র ও সিনিয়র হিরো। দুজনই আমার জীবনের গর্ব। একই দিনে আমার জীবনকে রঙিন করার জন্য তোমাদের ধন্যবাদ। আল্লাহ তোমাদের দীর্ঘ ও সুখী জীবন দান করুন।’

মাশরাফিকে ‘সত্যিকারের নেতা’ উল্লেখ করে অলরাউন্ডার সাব্বির রহমান লিখেছেন, ‘শুভ জন্মদিন অধিনায়ক। আপনি একজন সত্যিকারের নেতা এবং বাংলাদেশের কিংবদন্তিদের একজন। দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আরও সুখে এবং শান্তিতে রাখে।’ বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের লেখাটাও একই রকম, ‘শুভ জন্মদিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমাদের নেতার দীর্ঘজীবন কামনা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।’

সেই ছোট্ট থেকে মাশরাফিকে আইডল মেনে বড় হওয়া তাসকিন লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাইয়া। আমার ক্রিকেটে আসার অনুপ্রেরণা আপনি।’ পেসার রুবেল হোসেন মাশরাফিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন মিস্টার ক্যাপ্টেন। অনেক অনেক দোয়া আপনার ও আপনার পরিবারের জন্য।’

অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন মাশরাফি ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্রীড়ানুরাগী, যিনি মাঠে থাকা মানেই পুরো দলের উজ্জীবিত হয়ে যাওয়া। আপনি দীর্ঘজীবী হোন।’ তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ লিখেছেন, ‘শুভ জন্মদিন ম্যাশ ভাই। আপনি সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী মাশরাফির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাইয়া।’

নারী দলের পেসার জাহানারা আলমও বিশেষ দিনে শুভেচ্ছা্ জানিয়েছেন, ‘শুভ জন্মদিন লিজেন্ড। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।’

বাদ যাননি ধারাভাষ্যকার চৌধুরী জাফরুউল্লাহ শারাফাতও। মাশরাফির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন লিজেন্ড ক্রিকেটার মাশরাফি। জন্মদিনের শুভেচ্ছা। অনেকদিন বেঁচে থাকুন, সবসময়ের জন্য শুভকামনা।’

ছোট পর্দার নিয়মিত মুখ মিশু সাব্বির তার ফেসবুকে মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘শুভ জন্মদিন ভাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম