'শর্তসাপেক্ষে' ক্যাম্পে যোগ দিলেন হাফিজ-আজহার

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৬

'শর্তসাপেক্ষে' ক্যাম্পে যোগ দিলেন হাফিজ-আজহার ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে ফেরা মোহাম্মদ আমির থাকায় পাকিস্তান জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। শোনা গিয়েছিল এ কারণে শাস্তির মুখোমুখি হবেন তারা।

তবে সর্বশেষ তথ্যমতে 'শর্তসাপেক্ষে' ক্যাম্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার। আমির ভবিষ্যতে আর ফিক্সিংয়ের মতো ভুল করবেন না এমন আশ্বাসের পরই তারা দুজন ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন।

জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বৈঠকের পর তারা 'শর্তসাপেক্ষে' দলে যোগ দিতে সম্মত হন।

শাহরিয়ার খান বলেন, দুজনই আমার সঙ্গে দেখা করে জানিয়েছে তারা ক্যাম্পে যোগ দিতে চায়। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি, তবে এও জানিয়েছে তাদের এহেন আচরণ গ্রহণযোগ্য নয়। তবে আমরা এসব পেছনে ফেলে খেলায় মনযোগ দিতে চাই।

আমির সম্পর্কিত আর কোনও সমস্যা হবে না দাবি করে শাহরিয়ার খান বলেন, তাদের বলা হয়েছে আমিরকে ক্যাম্পে ফেরানো হয়েছে, জাতীয় দলে নয়। তাকে সন্দেহের চোখে দেখা ঠিক হবে না। আমাদের অবস্থান পরিস্কার। আমির ভুল করেছে শাস্তিও পেয়েছে, এখন তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমিরকে দেখাভাল করার দায়িত্ব তাদের দুজনেরও।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক