১০ মাসের ‘বিরতি’ কিছুই কাড়তে পারেনি সাদমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ২০:৪৭আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৪৭

সাদমান খেলেছেন ৮৩ রানের চমৎকার ইনিংস গত বছর ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে সর্বশেষ খেলেছিলেন সাদমান ইসলাম। এরপর চোটে খেলতে পারেননি পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজ। প্রায় ১০ মাস পর মাঠে নেমেই করলেন বাজিমাত। মঙ্গলবার মিরপুরে ৯৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলে জানান দিলেন চোট কিংবা ‘করোনা বিরতি’ কিছুই কেড়ে নিতে পারেনি তার।

দারুণ এক ইনিংস শেষে সংবাদমাধ্যমকে সাদমান বলেছেন, ‘আমি শেষ ম্যাচ খেলছি ভারতের সঙ্গে। এরপর ১০ মাস খেলতে পারিনি। এখানেও প্রথম ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) খেলতে পারিনি। তাই দ্বিতীয় ম্যাচ খেলার ইচ্ছা ছিল। এর আগে অনুশীলনটা খুব ভালো ছিল। আমার ইচ্ছা ছিল, এই ম্যাচে যতটা সম্ভব ভালো করার। একটু হলেও পেরেছি এবং মনে হচ্ছে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।’

অসময়ের বৃষ্টিতে সাদমানের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। মনে মনে ভাবছিলেন, ব্যাটিংয়ে নামতে পারবেন তো? অবশেষে বৃষ্টি থামায় মাঠে নেমে ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন তিনি। তবে ওভার কমে যাওয়ায় পরিকল্পনা পাল্টাতে হয়েছিল এই ওপেনারকে, ‘সারাদিন ব্যাটিং করার প্রস্তুতি নিয়ে আসছিলাম। কিন্তু বৃষ্টি ছিল। এ কারণে ৪৫ ওভারে ২০০ রান চেজ করার লক্ষ্য সেট করে দেন কোচেরা। তামিম ভাই স্বাভাবিক ব্যাটিং করার পরামর্শ দেন। আমি সেভাবেই করেছি। প্রথমে একটু সময় নিয়েছি সেট হওয়ার। শেষ পর্যন্ত আমরা সহজেই ম্যাচটা বের করতে পেরেছি।’

নিজেদের প্রস্তুতি নিয়ে সাদমান বললেন, ‘আমরা অনেকদিন ধরেই অনুশীলন করছিলাম। সবাই খুব সিরিয়াস ছিলাম। কোচ আসার আগেও অনুশীলন করেছি, আসার পর টিম অনুশীলনে সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। সবাই নিজের জায়গায় খুব কাজ করেছে। দুটো ম্যাচেই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম